
চার বছর কাজ করার পর আইসিসির ক্রিকেট বিষয়ক জেনারেল ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ওয়াসিম খান।
২০২২ সালের মে মাসে জিওফ অ্যালার্ডিস আইসিসির প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্ব গ্রহণ করার পর তাঁর জায়গায় আসেন ওয়াসিম। এর আগে তিনি প্রায় তিন বছর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াসিম।
ইংল্যান্ডে জন্মগ্রহণ করা ওয়াসিম এক সময় নিয়মিত কাউন্টি ক্রিকেট খেলেছেন। ১৯৯৫ সালে ওয়ারউইকশায়ারের কাউন্টি শিরোপা জয়ের মৌসুমে তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং পুরো মৌসুমে প্রায় ৫০ গড়ে রান করেন। প্রশাসনিক কার্যক্রমে যথেষ্ট নাম কুড়িয়েছেন তিনি। লেস্টারশায়ার কাউন্টির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ক্রিকেট ফাউন্ডেশনে কাজ করেন। সেখানে তাঁর উদ্যোগে ‘চান্স টু শাইন’ প্রকল্পটি যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ জাতীয় ক্রিকেট দাতব্য সংস্থায় পরিণত হয়।
আইসিসিতে তাঁর চাকরির সময় অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল ক্রমশ ঠাসা হয়ে ওঠা ক্রিকেট সূচি—বিশেষ করে টি-টোয়েন্টি ও টি-টেন লিগের বিস্তারে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য জায়গা সংকুচিত হয়ে পড়া। তবে তাঁর সময়েই চূড়ান্ত হওয়া সর্বশেষ ভবিষ্যৎ সফর কর্মসূচির (২০২৩–২৭) আন্তর্জাতিক ক্রিকেটের সংখ্যা বৃদ্ধি পায়। একই সময়ে প্রথমবারের মতো নারীদের ফিউচার ট্যুরস প্রোগ্রামও উন্মোচন করা হয়।
ওয়াসিম জুনের শেষে দায়িত্ব ছাড়বেন। জুলাই থেকে নতুন দায়িত্বে যোগ দেওয়ার কথা রয়েছে। গত দুই বছরে আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিদায়ের ধারাবাহিকতায় তাঁর এই পদত্যাগ ঘটছে। তাঁদের পদত্যাগের পর স্থলাভিষিক্ত কর্মকর্তাদের বেশির ভাগই ভারতীয়।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের পর বিতর্ক-সমালোচনা চলছেই। সংসদ অধিবেশনে হাসানাত আবদুল্লাহর বলা ‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ কথাটা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গের বিষয়বস্তু হয়ে উঠেছে।
১২ মিনিট আগে
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দুই ম্যাচ হয়ে গেছে। মোস্তাফিজুর রহমানের নাম ওয়ানডে দলেও রয়েছে। কিন্তু একটা ম্যাচও তাঁর মাঠে নামা হয়নি। এমনকি আগামীকাল চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে তাঁর খেলা নিয়ে রয়েছে সংশয়।
২ ঘণ্টা আগে
বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির পাশাপাশি বাউন্সার তো মারেনই। লেংথের পরিবর্তন করে ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস তোলেন তিনি। ছন্দে থাকা রানা এবার পেয়েছেন তাঁর পারফরম্যান্সের স্বীকৃতি।
২ ঘণ্টা আগে
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচ আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে। বিপজ্জনক পিচের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে লিওয়ার্ড আইল্যান্ডস-ত্রিনিদাদ এন্ড টোবাগোর ম্যাচে ঘটেছে এমন ঘটনা।
৩ ঘণ্টা আগে