
বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির পাশাপাশি বাউন্সার তো মারেনই। লেংথের পরিবর্তন করে ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস তোলেন তিনি। ছন্দে থাকা রানা এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে পেয়েছেন তাঁর পারফরম্যান্সের স্বীকৃতি।
ছেলেদের সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং আজ হালনাগাদের পর বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠে এসেছেন রানা। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৪৪৭। গত পরশু মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৩২ রানে ৫ উইকেট নিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। এই নিয়ে ১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দুইবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন রানা। চলমান নিউজিল্যান্ড সিরিজে দুই ওয়ানডে মিলে পেয়েছেন ৬ উইকেট।
রানার সতীর্থদেরও উন্নতি হয়েছে সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে। ১০ ধাপ এগিয়েছেন রিশাদ হোসেন। সমান ৪৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ও নেপালের ললিত রাজবংশীর সঙ্গে যৌথভাবে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে ৫৮ নম্বরে রিশাদ। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ৫০১ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ৩৯ নম্বরে অবস্থান করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ৪ ও ৩ উইকেট নিয়েছেন রিশাদ ও শরীফুল।
তানজিদ হাসান তামিম ১০ ধাপ এগিয়ে বর্তমান ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন। দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ বলে ৭৬ রানের ইনিংস খেলে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে দারুণ অবদান রাখেন তিনি। এক ধাপ এগিয়ে শান্ত অবস্থান করছেন ৪৩ নম্বরে।
ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আফগানিস্থানের লেগ স্পিনার রশিদ খান। তাঁর রেটিং পয়েন্ট ৭০৫। আর ৮২৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ড্যারিল মিচেল।

শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। দেশটির সরকার শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাহী কমিটিকে এই সপ্তাহান্তের মধ্যেই সরে দাঁড়াতে বলেছে। এসএলসির এক সূত্রের বরাতে এমন খবর দিয়েছে এএফপি।
২ ঘণ্টা আগে
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের পর বিতর্ক-সমালোচনা চলছেই। সংসদ অধিবেশনে হাসনাত আবদুল্লাহর বলা ‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ কথাটা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গের বিষয়বস্তু হয়ে উঠেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দুই ম্যাচ হয়ে গেছে। মোস্তাফিজুর রহমানের নাম ওয়ানডে দলেও রয়েছে। কিন্তু একটা ম্যাচও তাঁর মাঠে নামা হয়নি। এমনকি আগামীকাল চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে তাঁর খেলা নিয়ে রয়েছে সংশয়।
৩ ঘণ্টা আগে
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচ আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে। বিপজ্জনক পিচের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে লিওয়ার্ড আইল্যান্ডস-ত্রিনিদাদ এন্ড টোবাগোর ম্যাচে ঘটেছে এমন ঘটনা।
৫ ঘণ্টা আগে