
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচ আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে। বিপজ্জনক পিচের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে লিওয়ার্ড আইল্যান্ডস-ত্রিনিদাদ এন্ড টোবাগোর ম্যাচে ঘটেছে এমন ঘটনা।
লিওয়ার্ড আইল্যান্ডস-ত্রিনিদাদ এন্ড টোবাগো ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনেই আম্পায়ার খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। পিচে অসমান বাউন্সের কারণে ব্যাটারদের খেলতে বেশ বেগ পেতে হয়। শুধু খেলাই নয়, বল অসমান বাউন্স করার ফলে ব্যাটাররা ঝুঁকির মুখে পড়েন। ত্রিনিদাদের জেইডেন সিলসের একটি ডেলিভারি আচমকা বেশি লাফিয়ে উঠে লিওয়ার্ড আইল্যান্ডসের ব্যাটার জেরেমিয়া লুইসের হেলমেটে সজোরে আঘাত করে।
আঘাত পাওয়ার পরই লুইস মাটিতে পড়ে যান। এর পর উঠে তিনি নিজের হেলমেট মাটিতে ফেলে সেটাতে লাথি মেরে মাঠ ছাড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল।
লুইসের ঘটনার ঠিক আগেই তার একটি বাউন্সারে দীর্ঘদেহী অলরাউন্ডার রাকিম কর্নওয়াল কাঁধে আঘাত পান। তিন বল পরেই উইকেটরক্ষক জাহমার হ্যামিলটনের গ্লাভসে বল লেগে ক্যাচ আউট হয়েছেন। এই ঘটনার পরই আম্পায়াররা ম্যাচ চালানো নিরাপদ নয় বলে সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় জানিয়েছে, পিচের অনিয়মিত আচরণ এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়েছে। লিওয়ার্ডসের দ্বিতীয় ইনিংসের সাত উইকেটের সবই নিয়েছেন সিলস।
অ্যান্টিগার পিচ নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে বলেছে, ‘পিচ নিরাপদ অবস্থায় ফেরানো সম্ভব ছিল না। সেটা করলে ম্যাচের ভারসাম্যও নষ্ট হতে পারত। তাই নিয়ম মেনেই ম্যাচ পরিত্যক্ত করা হয়।’ উল্লেখ্য, এই মাঠেই আগামী ১৭-২০ মে চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা।

ডারউইনে আগামী ১৩ আগস্ট দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজের পর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে স্বাগতিকদের জন্য। ব্যস্ত সূচিকে সামনে রেখে দলে নিজের জায়গা ধরে রাখতে বাংলাদেশ সিরিজকে লক্ষ্যবস্তু বা
১৯ মিনিট আগে
তিন বছর পর টেস্টে অধিনায়কত্ব ফিরে পেয়ে শুরুটা খারাপ হয়নি বাবর আজমের। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাবর পেয়েছেন সিরিজসেরার পুরস্কার। তবে ৩১ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটারকে এখন সাংবাদিকদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন রশিদ লতিফ।
১ ঘণ্টা আগে
৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে কলম্বিয়া। যার প্রভাব পড়েছে ফুটবলের ওপরও। আর্জেন্টিনা-কলম্বিয়ার ক্লাবের মধ্যকার একটি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ এখনো জানানো হয়নি।
৩ ঘণ্টা আগে
সৌরভ গাঙ্গুলীকে গত কয়েক মাস ধরে দেওয়া হচ্ছে একের পর এক হুমকি। গতকাল তাঁকে ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দিয়ে পাঠানো হয়েছে এক চিঠি। এরই মধ্যে পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে