
আগের ৫ রাউন্ডে কোনো ডাবল সেঞ্চুরির দেখা মেলেনি। অবশেষে জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে এসে মৌসুমের প্রথম দ্বিশতকের দেখা মিলল। ডাবল সেঞ্চুরির অপেক্ষা ফুরালেন সিলেটের তরুণ ব্যাটার অমিত হাসান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর করা ২৩৬ রানের জবাবে রান পাহাড়ে চড়েছে স্বাগতিকেরা। ৫০০ ছাড়িয়ে ৬০০ রানের অপেক্ষায় জাকির হাসানের দল। অমিত ও আসাদুল্লাহ আল গালিবের ব্যাটে এই সংগ্রহ পেয়েছে সিলেট। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৭০ রান তোলেছিল তারা। অমিত ১৭২ ও গালিব ১১১ রান নিয়ে আজ ব্যাট করতে নামেন।
ডাবল সেঞ্চুরি করতে বেশি সময় নেননি অমিত। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ২২১ বলে ২৮ চার ও ১ ছক্কায় প্রথম শ্রেণীর ক্রিকেটের দ্বিতীয় দ্বিশতক তুলে নেন। এরপর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি তাঁর ইনিংস। ব্যক্তিগত ২১৩ রানে আসাদুজ্জামান পায়েলের বলে আউট হন অমিত।
এনসিএলের গত আসরে খুলনার বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেন অমিত। কাকতালীয়ভাবে সেবারও ২১৩ রান করে আউট হন এই ব্যাটার। ২০২২ সাল থেকে এনসিএলে এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরি হয়েছে মোট ছয়টি। এর মধ্যে দুইটাই করলেন অমিত। গত আসরের একমাত্র দ্বিশতক আসে তাঁর ব্যাট থেকেই। সে আসরে সর্বোচ্চ ৭৮৫ রান করেন অমিত।
ডাবল সেঞ্চুরি করার পথে চতুর্থ উইকেটে গালিবের সঙ্গে ৩৪২ রানের জুটি গড়েন অমিত। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে চতুর্থ উইকেটে এটা দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। এই তালিকার শীর্ষে আছে অলক কাপালি ও রাজিন সালেহর জুটি। এনসিএলের ২০১৪-১৫ মৌসুমে ঢাকার বিপক্ষে চতুর্থ উইকেটে ৩৪৮ রান যোগ করে এই দুজন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই, দেশটির সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-সালমান আলী আগা-ফাহিম আশরাফদের। বিদ্রূপকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছেন কামরান আকমল।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি কদিন আগে গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এমনকি এই তদন্ত কমিটির কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখা যায়নি। তবে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। জয় ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সেই ‘টেকনিক’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের ডাগআউটে ৪ বছরেরও বেশি সময় ধরে আছেন তিনি। এতটা সৌভাগ্য হয়নি আর কোনো কোচের। হাভিয়ের কাবরেরা তাই নিজেকে আলাদা ভাবতেই পারেন। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমালোচনার মুখে পড়ছেন এই স্প্যানিশ কোচ। দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল কিছুতেই মন জয় করতে পারছেন না সমর্থকদের।
৯ ঘণ্টা আগে