
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিপিএল ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত চলমান। যাঁদের বিরুদ্ধে অভিযোগ এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি তাঁদের খেলতে কোনো বাঁধা নেই, তবে খেলোয়াড়সহ ফিক্সিংকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।
জাহানারা আলমসহ নারী খেলোয়াড়দের অভিযোগের তদন্ত শেষে রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে সরকার। আজ দুপুরে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।
এ সময় গত বিপিএল এর ম্যাচ ফিক্সিং নিয়ে উপদেষ্টা জানান, বিসিবিও চায় না যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তারা খেলায় অংশ নিক। তবে যেসব খেলোয়ারদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, তাঁদের এখনই অপরাধী বলা যাবে না। শুধু খেলোয়াড় নয়, ফিক্সিংকান্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।
জাহানারসহ নারী খেলোয়ারদের নির্যাতন প্রসঙ্গে তদন্ত কমিটি সঠিক সময়ে প্রতিবেদন দেবে বলে আশা প্রকাশ করে উপদেষ্টা বলেন, ‘নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে সরকার আন্তরিক। নিপীড়নের অভিযোগ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
আত্মসুরক্ষার প্রশিক্ষণে ২৭ কোটি টাকা ব্যয়ে ২ বছর ৬ মাস মেয়াদী প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতায় বিকেএসপির ৭টি আঞ্চলিক শাখার মাধ্যমে প্রশিক্ষন দেওয়া হবে ৮৮৫০ জনকে।

দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে শুরুতে ১০ মিনিটে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত ৩৫ মিনিটে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। মাঝখানে একটি আত্মঘাতী গোল রহমতগঞ্জকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
২ ঘণ্টা আগে
৪১৩ রানকে টেস্টে যেকোনো বিচারেই বড় সংগ্রহ বলতে হয়। তার ওপর সবুজ উইকেট হলে তো কথাই নেই। তবে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের এই সংগ্রহকেই যেন মামুলি বানিয়ে ফেলছে পাকিস্তান। আজান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজলের ব্যাটে বাংলাদেশকে দারুণ জবাবই দিচ্ছি সফরকারী দল।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে বিশ্বকাপের মাসখানেক আগে সব অনিশ্চয়তা দূর করল এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ইরান।
৪ ঘণ্টা আগে
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস যেভাবে আউট হয়েছেন তাতে ভক্তরা বিরক্ত হয়েছে বৈকি। ভুল শটে প্রতিপক্ষের ফিল্ডারের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেও দিনটা স্মরণীয় হয়ে থাকল এই উইকেটরক্ষক ব্যাটারের জন্য। সেটা মাইলফলকের জন্য।
৬ ঘণ্টা আগে