সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টির প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। জায়গা পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী। একাদশে নেই নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।
বাংলাদেশের একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।
আরব-আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, ভ্রিত্ত অরবিন্দ (উইকেটরক্ষক), আরিয়ান লাক্রা, চুনডাঙ্গাপোয়িল রিজওয়ান (অধিনায়ক), বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, আয়ান আফজাল খান, কার্তিক মেইয়াপ্পান, জুনাঈদ সিদ্দিক, সাবির আলী।

হার কেবল সময়ের ব্যাপার ছিল বরিশালের। দেখার ছিল ইনিংস হার এড়িয়ে কত দূর যেতে পারে তারা। কিন্তু খুলনার কাছে অসহায় আত্মসমর্পণ করে বরিশাল। শেখ আবু নাসের স্টেডিয়ামে তিন দিনেই ইনিংস ও ১৩৫ রানে জিতেছে খুলনা।
২২ মিনিট আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে আজ করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে