পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজার বরখাস্ত হওয়ার ১০ দিন পেরিয়ে গেছে। এখনো বিভিন্ন পুরোনো ইস্যুতে আলাপ-আলোচনা চলছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওয়াকার ইউনিস ও মিসবাহ-উল হকের পদত্যাগ।
২০২১ সালের ২৭ আগস্ট সরাসরি পিসিবির শীর্ষ পদে নির্বাচিত হয়েছিলেন রাজা। তার ঠিক অল্প কয়েক দিন পরে পদত্যাগ করেছিলেন তৎকালীন প্রধান কোচ মিসবাহ–উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। পরবর্তী সময়ে মিসবাহ জানিয়েছিলেন, তাঁদের দায়িত্বে থাকাটা রমিজই চাননি। এবার সেই আলোচিত দুই পদত্যাগের ব্যাপারে মুখ খুললেন রমিজ। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘চেয়ারম্যান হিসেবে তাদের ছাঁটাই করা আমার অধিকার ছিল। এমনকি তারা এখন সাকলাইন মুশতাককে সরিয়ে মিকি আর্থারকে আনার কথা বলছে। তারা দুই বছরের পূর্ণ বেতন পেয়েছিল। তাদেরকে পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছিল।’
মিসবাহ-ওয়াকাররা যখন পদত্যাগ করেন, তখন টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছিল। এমন গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের পদত্যাগ করা ভালো চোখে দেখছেন না রমিজ। সাবেক পিসিবি চেয়ারম্যান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ দিন বা ১ সপ্তাহ আগে এমন কিছু ভালো হয়নি। আমাদের চুক্তি বার্ষিক। তারা (মিসবাহ-ওয়াকার) জানুয়ারি-ফেব্রুয়ারিতে এমনিই চলে যেত। আমরা নতুন ম্যানেজমেন্ট এনেছিলাম। কাজটা আমার জন্য সহজ ছিল না।’
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
৮ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে