৬৪ রানে ৫ উইকেট—সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ব্রিসবেন টেস্টের প্রথম দিন পার করেছে ২৬৬ রান নিয়ে। উইকেট পড়েছে ৮ টি। খেলেছে প্রায় ৯০ (৮৯.৪) ওভারই। বলতে গেলে, গ্যাবায় টেস্ট ক্রিকেটের বিশুদ্ধ বিনোদনই পাওয়া গেছে।
ক্যারিবীয়দের বড় ধাক্কা থেকে বাঁচিয়েছেন দুই মিডল অর্ডার ব্যাটার কাভেম হজ ও উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১৪৯ রানের জুটি, খেলেছেন ৩১২ বল। অজিদের বিপক্ষে টেস্টে উইন্ডিজের ষষ্ঠ উইকেটে এটি অষ্টম সর্বোচ্চ রানের জুটি।
সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুরই আভাস দিয়েছিল সফরকারীরা। স্কোরবোর্ডে খুব বেশি রান জমা না করলেও দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে বেশ সামলে রেখেছিলেন ক্রেইগ ব্রাথওয়েট ও তেজনারায়ণ চন্দরপল। তবে এই ওপেনিং জুটি এগোতে পারেনি বেশি দূর। ইনিংসের অষ্টম ওভারে হ্যাজলউডের বলে ফিরে যান ব্রাথওয়েট (৪)।
ওপেনার-অধিনায়কের ফেরার পরপরই পতন শুরু উইন্ডিজের। স্টার্কের তোপে মুহূর্তেই ছন্নছাড়া তারা। সেটিও মধ্যাহ্নবিরতির আগে। ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার অজি পেসারই। বিরতির পর ফিরেই প্রতিরোধ গড়েন হজ-ডি সিলভা। সেই জুটি ভাঙে তৃতীয় সেশনে। দলীয় ২১৩ রানে নাথান লায়নের এলবিডব্লুর ফাঁদে পড়া ডি সিলভা ১৫৭ বলে ফেরেন ৭৯ রানে। তার সঙ্গে ১২ রান যোগ হতেই স্টার্কের চতুর্থ শিকার হজ (১৯৪ বলে ৭১ রান)।
দিনের শেষ উইকেট হিসেবে বিদায় নেন আলঝারি জোসেফ। তাঁর বিদায়ের পরপরই শেষ হয় প্রথম দিনের খেলা। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন কেভিন সিনক্লেয়ার (১৬)। আজ গ্যাবায় সারা দিনে যে ৮ উইকেট পড়েছে, তার ৭টি পেয়েছেন পেসাররা।
এই টেস্ট দিয়ে বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে প্রথম ম্যাচ পরিচালনা করলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আগামীকাল। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আগামীকাল লিটন দাস-তাওহীদ হৃদয়দের প্রতিপক্ষ মালয়েশিয়া। কিন্তু এই কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশ কতটা প্রস্তুত—এই প্রশ্ন উঠছে। ম্যাচ তো পরিত্যক্ত হচ্ছেই। এমনকি বৃষ্টির মধ্যেও করতে হয়েছে অনুশীলন।
২ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া। চোটের কারণে সিরিজে অধিনায়ক সোফি মলিনো খেলতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। হিপের চোটে ভিক্টোরিয়ার হয়ে উইমেনস ন্যাশনাল ক্রিকেট লিগের (ডব্লুএনসিএল) প্রথম রাউন্ডেও খেলছেন না তিনি।
৩৩ মিনিট আগে
ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচে শুরুর একাদশে চার পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। সবচেয়ে বড় পরিবর্তন অধিনায়ক জামাল ভূঁইয়ার ফেরা।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে আলো ছড়ানোর পর রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে সেই খ্যাতিই এখন তাঁর জীবনে স্বস্তির বদলে বিড়ম্বনা তৈরি করেছে। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, জনপ্রিয়তার কারণে তিনি হারিয়েছেন ব্যক্তিগত জীবনের শান্তি ও স্বস্তি।
২ ঘণ্টা আগে