
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফেরার অপেক্ষা আরও বাড়ল সাইম আইয়ুবের। পাকিস্তানের হয়ে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট তিন দিনে শেষ হবে ধরে নিয়ে শুক্রবার রাতেই বার্বাডোজের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সতীর্থ রাজাউল্লাহর ঝোড়ো ইনিংসে ম্যাচ চতুর্থ দিনে গড়ানোয় সাইমের ক্যারিবীয় যাত্রাও অন্তত এক দিন পিছিয়ে গেছে।
জ্যামাইকা কিংসমেন আগেই সাইমের জন্য ইংল্যান্ড থেকে বার্বাডোজের ফ্লাইট বুক করেছিল। তিন দিনের মধ্যে টেস্ট শেষ হলে শুক্রবারই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল বাঁহাতি এই ব্যাটারের। এ জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকেও প্রয়োজনীয় অনুমতি নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু রাজাউল্লাহর দুর্দান্ত ব্যাটিং পাকিস্তানের দ্বিতীয় ইনিংসকে ৪৪৯ রানে নিয়ে যায় এবং ম্যাচ গড়ায় চতুর্থ দিনে।
মাত্র ৬৩ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাজাউল্লাহ। তাঁর ইনিংসে ছিল নয়টি ছক্কা। এটা ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। টেস্টে অভিষেকে সমান ছক্কা মেরেছিলেন বেন স্টোকস।
রাজাউল্লাহর ব্যাটিংয়ে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে নামাতে পেরেছে পাকিস্তান। শেষ পর্যন্ত অবশ্য এই প্রতিরোধ কাজে আসেনি। চতুর্থ দিনে ১৩০ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ইংল্যান্ড। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বাগতিকেরা।
সিপিএলে জ্যামাইকা কিংসমেনের হয়ে খেলার মাঝপথে আকস্মিকভাবে টেস্ট দলে ডাক পেয়েছিলেন সাইম। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের দলে তাঁকে ফেরায় পিসিবি। তবে এজবাস্টনে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি তিনি; দুই ইনিংসেই রানের খাতা খোলার আগেই আউট হন সাইম।
সাইমকে দ্রুত ফিরে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ কিংসমেনের জন্য সিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে মাঠে নামবে তারা। দুই দলেরই পয়েন্ট ৮ হওয়ায় প্লে-অফের লড়াইয়ে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের আন্তর্জাতিক সূচিতে আপাতত আর কোনো ম্যাচ না থাকায় টেস্ট সিরিজ শেষে সিপিএলের বাকি অংশে সাইমকে নিয়মিত পাওয়ার আশা করছে কিংসমেন।

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক শেষ হয়ে গেছে ১৩ দিন আগে। গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার পর তাঁকে নিয়ে সতীর্থ-পরিবারের সদস্যরা দিতে থাকেন একের পর এক আবেগঘন পোস্ট। যে মেসিকে নিয়ে এত দিন আর্জেন্টিনার সমস্ত পরিকল্পনা আবর্তিত হতো, তাঁকে ছাড়াই নতুন যুগ শুরু করতে যাচ্ছে দলটি।
২৭ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর পাকিস্তান ক্রিকেটের দীর্ঘদিনের সংকট আবারও সামনে এসেছে। এই পতনের পেছনে দীর্ঘদিনের অবহেলাকেই বড় কারণ বলে মনে করছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তাঁর মতে, সমস্যাগুলো যখন সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি, তখন এমন পতন হওয়াটাই স্বাভাবিক ছিল।
২ ঘণ্টা আগে
আমেরিকানদের লম্বা সময়ের এই সাফল্য-বন্ধ্যত্ব ঘোচানোর খুব কাছাকাছি বেন শেলটন। আজ ইউএস ওপেনের ফাইনাল জিতলেই দুই যুগের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটবে আমেরিকানদের। ফাইনালে তাঁর সামনে বাধা জার্মানির আলেক্সান্দার জভেরেভ।
৩ ঘণ্টা আগে
ছয় গোলের রোমাঞ্চকর লড়াই, শেষ মুহূর্তে সমতা। এর মধ্যেই ম্যাচের আলো কেড়ে নিল একটি কাঠবিড়ালি। মেজর লিগ সকারে (এমএলএস) শনিবার রাতে টিকিউএল স্টেডিয়ামে এফসি সিনসিনাটি ও শার্লট এফসির ৩-৩ ড্রয়ের ম্যাচে মাঠে ঢুকে পড়ে প্রাণীটি। তাতে কিছুক্ষণের জন্য থমকে যায় খেলা, গ্যালারির দর্শকদের মনোযোগ চলে যায় অপ্রত্যাশিত
৩ ঘণ্টা আগে