তিন দিন ধরেই বুকে ব্যথা অনুভব করছিলেন ইনজামাম-উল-হক। সেই ব্যথা গতকাল সন্ধ্যায় বেড়ে যেতেই নেওয়া হয়েছিল হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, হার্ট অ্যাটাক করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান।
হার্ট অ্যাটাকের পরেই সফলভাবে এনজিওপ্লাস্টি করানো হয়েছে ৫১ বছর বয়সী ইনজামামের। তাঁর এজেন্ট জানিয়েছে, বর্তমানে লাহোরের একটি হাসপাতালে বিশ্রামে আছেন ‘ইনজি’। অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সেই সময়ের তরুণ ইনজামাম। দেশটির ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ৩৭৮ ওয়ানডে খেলে করেছেন ১১৭৩৯ রান। টেস্টে ১২০ ম্যাচে ৮৮৩০ রান।
২০০৭ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিভিন্ন দায়িত্বে ছিলেন। প্রথমে ব্যাটিং পরামর্শক এবং পরে হন প্রধান নির্বাচক। এ ছাড়া আফগানিস্তান দলের হেড কোচও ছিলেন ইনজামাম।

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১৪ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে