
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল।
চাহাল হ্যাটট্রিক করার পর সতীর্থরা বাঁধভাঙা উল্লাস করলেও তাঁর (চাহাল) উদ্যাপনটা একরকম সাদামাটাই ছিল। হাত মুঠো করে স্বাভাবিক উদ্যাপন করলেন। চাহাল এরপর চিদাম্বরমের ঘাসে হালকা পিছলে বসে পড়লেন। এই হ্যাটট্রিকে ভারতীয় এই লেগ স্পিনার গড়লেন একগাদা রেকর্ড। চলুন, তাহলে দেখে নেওয়া যাক, কী কী রেকর্ড তিনি গড়েছেন।

চাহালের এই কীর্তি গড়ার রাতেই মহাবাস নামে এক নারী রেডিও জকি (আরজে) সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। আরজে মহাবাস নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা ভর করলেন নাকি তাঁর ওপর। যুজবেন্দ্র চাহাল স্যার, আপনি যোদ্ধা।’ আরজে মহাবাসের সঙ্গে চাহালকে এর আগে চ্যাম্পিয়নস ট্রফি, আইপিএলে দেখা গেছে বলে শোনা যাচ্ছে।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গত রাতে নিজের প্রথম ২ ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি চাহাল। ইনিংসের ১৯তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে যান তিনি। ১৯তম ওভারের প্রথম বলটা চাহাল ওয়াইড দিয়ে শুরু করেন। পরের বলেই তাঁকে (চাহাল) লং অন দিয়ে বিশাল ছক্কা মারেন ধোনি। কিন্তু দ্বিতীয় বলেই ধোনিকে লংঅফে নেহাল ওয়াধেরার ক্যাচ বানিয়ে ড্রেসিংরুমে পাঠান চাহাল। তৃতীয় বলে ২ রান নেন দীপক হুদা।
১৯তম ওভারের শেষ তিন বলে চাহাল পূর্ণ করেন হ্যাটট্রিক। চতুর্থ বলে হুদা ক্যাচ দেন প্রিয়াংশ আর্যের হাতে। পঞ্চম বলে অনশুল কাম্বোজকে বোল্ড এবং নুর আহমাদকে ফিরিয়ে চাহাল তুলে নেন আইপিএলে রেকর্ড হ্যাটট্রিক। চাহালের রেকর্ডের রাতে আইপিএলে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে পাঞ্জাব কিংস। টস হেরে প্রথমে ব্যাটিং করা চেন্নাই সুপার কিংস ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়েছে। লক্ষ্যে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে পাঞ্জাব। রুদ্ধশ্বাস জয়েও অবশ্য ম্যাচসেরার পুরস্কার পাননি চাহাল। ৪১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
৩০ মিনিট আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
৩৯ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
১ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
২ ঘণ্টা আগে