
বিশ্বকাপের সময় যতই এগিয়ে আসছে, ততই এই প্রশ্নটা জোরালো হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার জায়গা পাবেন তো। কারণ, কার্লো আনচেলত্তির দলে থাকতে হলে শতভাগ ফিট থাকতেই হবে। নেইমার বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দাবিটা জোরালো করে রাখছেন নিজের পারফরম্যান্স দিয়ে।
আনুষ্ঠানিকভাবে আনচেলত্তি এখনো বিশ্বকাপের প্রাথমিক সদস্যের দল ঘোষণা করেননি। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র প্রতিবেদন থেকে জানা গেছে, আনচেলত্তির বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন নেইমার ও এস্তেভাও। ঠিক তার পরের দিনই নেইমার ম্যাচটা রাঙালেন নিজের মতো করে। আজ ব্রাজিলিয়ান সিরি ‘আ’য় ব্রাগান্তিনোর বিপক্ষে গোল করেছেন।
সান্তোসের হয়ে সবশেষ দুই ম্যাচেই গোল পেয়েছেন নেইমার। গত বুধবার কোপা সুদামেরিকানায় রিকোলেটা এফসির বিপক্ষে ম্যাচটি সান্তোস ১-১ গোলে ড্র করেছে। সেই ম্যাচে সান্তোসের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। আজ তিনি গোল করে দলকে জিতিয়েছেন। ব্রাগান্তিনোর বিপক্ষে সিরি ‘আ’র ম্যাচটি সান্তোস জিতেছে ২-০ গোলে।
ব্রাগান্তিনোর বিপক্ষে আজ ৮২ মিনিট খেলেছেন নেইমার। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে গোল করেছেন তিনি। তাঁকে গোল করতে সহায়তা করেছেন গ্যাব্রিয়েল বনটেম্পো। আর ৭৬ মিনিটে সান্তোসের দ্বিতীয় গোল করেছেন ডিফেন্ডার আদোনিস ফ্রিয়াস। সব মিলিয়ে চলতি মৌসুমে সান্তোসের জার্সিতে ১৩ ম্যাচে ৬ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।
ব্রাগান্তিনোর বিপক্ষে আজ ২-০ গোলের জয়ে সিরি ‘আ’র পয়েন্ট তালিকার ১৫ নম্বরে অবস্থান করছে সান্তোস। ৪ জয়, ৬ ড্র ও ৫ হারে দলটির পয়েন্ট ১৮। আর হারের পর ব্রাগান্তিনো অবস্থান করছে সাত নম্বরে। ১৫ ম্যাচে জিতেছে ৬ ম্যাচ। ২ ম্যাচ ড্র করেছে ও হেরেছে ৭ ম্যাচ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২০ দল।
চোটের কারণে বেশির ভাগ সময় নেইমারকে থাকতে হয়েছে মাঠের বাইরে। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ তিনি খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এই সময়ে ব্রাজিল দল অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছে। ২০২৫ সালের মে মাসে ব্রাজিলের কোচ হওয়ার পর আনচেলত্তি একবারও নেইমারকে ডাকেননি। কারণ নেইমারের ফিটনেস। হয়তোবা বিশ্বকাপ দিয়ে ব্রাজিলের জার্সিতে প্রত্যাবর্তন হতে পারে তাঁর। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮ দল।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গতকাল বৃষ্টির কারণে আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ শেষ করা যায়নি। রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচ দুটির ফল হয়েছে আজ। উভয় দলই মাঠ ছেড়েছে বিশাল ব্যবধানের জয় নিয়ে।
৩৬ মিনিট আগে
মুষলধারে বৃষ্টির কারণে মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট আর মাঠে গড়ায়নি। অবশেষে সুখবর দিল মিরপুরের আবহাওয়া। বিকেল ৩টা ৪৫ মিনিটে পুনরায় শুরু হবে ম্যাচটি।
১ ঘণ্টা আগে
আকাশে মেঘ জমেছিল মধ্যাহ্ন বিরতির সময়ই। সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরতেও সময় লাগেনি। দুপুরের খাবার শেষ করে তাই আর মাঠে ফেরা হয়নি বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটারদের। ভারী বর্ষণের কারণে শেরেবাংলায় দুই দলের দিনের দ্বিতীয় সেশনের খেলায় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।
৩ ঘণ্টা আগে
দিনের শুরুতেই বাংলাদেশ শিবিরে জোড়া আগাত। মাহমুদুল হাসানের পর বিদায় নেন সাদমান ইসলাম। তবে সে ধাক্কা সামলে নিয়েছে স্বাগতিকেরা। নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে লিড বাড়াচ্ছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে