
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সদ্য সমাপ্ত নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক সুখবরটি পেয়েছেন আজ দুপুরে। কন্যাসন্তানের বাবা হয়েছেন মিরাজ।
বিষয়টি নিশ্চিত করে বিকেলে মিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘কন্যা সন্তানের বাবা হয়েছি। আমাদের জন্য দোয়া করবেন। মা-সন্তান দুজনই ভালো আছে।’
২০১৯ সালের মার্চে খুলনার মেয়ে রাবেয়া প্রীতিকে বিয়ে করেছিলেন মিরাজ। এক বছর পর তাঁদের ঘর আলো করে আসে প্রথম সন্তান ওয়াফিক হাসান।
সম্প্রতি নেদারল্যান্ডস সিরিজে ছুটি নেওয়া মিরাজকে রাখা হয়নি এশিয়া কাপের দলে। তাঁকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২১ সালের ইউরো থেকে ফরাসিদের বিদায়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। যার পেছনে ছিল বর্ণবাদী আক্রমণের তিক্ত অভিজ্ঞতা।
৪ মিনিট আগে
মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যুবরাজ সিংয়ের বাবা এবং ভারতের সাবেক ক্রিকেটার জোগরাজ সিং। এ ঘটনায় এবার ধোনি এবং কপিলের কাছে ক্ষমা চাইলেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যুবরাজ।
৪০ মিনিট আগে
পাকিস্তান ক্রিকেটে একটু অন্যরকম ঘটনা ঘটলেই হলো। কামরান আকমল তো আর চুপ করে বসে থাকার পাত্র নন। সেই ব্যাপার নিয়ে রীতিমতো তোলপাড় করে ফেলেন তিনি। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃষ্টির বাগড়ায় একটা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কাঠগড়ায় তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
৪১ মিনিট আগে
মোস্তাফিজুর রহমান-মোহাম্মদ আমিরের মধ্যে চলছে ইঁদুর-বিড়াল খেলা। দুজনের মধ্যে উইকেটের ব্যবধান মাত্র ১। দুজনেই এবারের পিএসএলে উইকেটও নিচ্ছেন সমানতালে। আজ রাতে মোস্তাফিজের সামনে সুযোগ রয়েছে আমিরকে ছাড়িয়ে যাওয়ার।
২ ঘণ্টা আগে