তারকাদের জীবন নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। খেলার বাইরের সময়টাতে কী করেন, কী খান তাঁরা—উৎসুক মনের আরও কত কিছু জানার আগ্রহ। সেই তারকা যদি বিরাট কোহলি হন, তাহলে তো কথাই নেই।
কোহলি কেমন পানি পান করেন সেটা জানার আগ্রহও অনেকের আছে। তাঁদের জন্য ভারতের টেস্ট অধিনায়ক নিজেই এগিয়ে এলেন। একটি বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের টেস্ট অধিনায়ক।
সেখানে কোহলি নিজেই জানিয়েছেন কেমন পানি পান করেন তিনি। কোহলির কাছে সরাসরি জানতে চাওয়া হয়, তিনি ব্ল্যাক ওয়াটার খান কি না। উত্তরে তিনি জানান, ‘কয়েকবার খেয়েছি, কিন্তু নিয়মিত খাই না।’ ভিডিওতে কোহলি আরও জানান, ‘আমরা অ্যালকালাইন পানি খাই।’
বিশেষজ্ঞদের মতে, অ্যালকালাইন পানি খেলে শরীরে অতিরিক্ত হাইড্রোজেন পাওয়া যায়। বিশেষ করে যাঁরা কসরত করেন, তাঁদের ক্ষেত্রে এটা বেশি কাজে দেয় বলেও মত বিশেষজ্ঞদের। তবে অনেকের মতে, সাধারণ পানি খেলে শরীরে যে পরিমাণ অ্যাসিড তৈরি হয়, সেটা অ্যালকালাইন পানি খেলে হয় না।
একই বিজ্ঞাপনে কোহলিকে প্রশ্ন করা হয় তিনি পাঞ্জাবি ভাষা জানেন কি না। উত্তরে পাঞ্জাবি ভাষায় কোহলি বলেন, ‘আমি পাঞ্জাবি বলি।’ প্রশ্নোত্তর পর্বে ভারত টেস্ট অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, তাঁর ব্যক্তিগত জেট বিমান আছে কি না। কোহলির সরাসরি উত্তর, ‘না, আমার এমন কোনো বিমান নেই। এটা গুজব।’

শ্রীলঙ্কায় দুই বছর আগে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে যা হয়েছিল, এবার গ্রুপপর্বেও হলো তারই পুনর্মঞ্চায়ন। ২০২৪ নারী এশিয়া কাপে সেমিফাইনালের লাইনআপ ছিল বাংলাদেশ-ভারত, শ্রীলঙ্কা-পাকিস্তান। এবারও এই চারটি দলই উঠেছে প্রতিযোগিতার শেষ চারে। শেষ চারের লাইনআপও একই।
১৫ মিনিট আগে
জুলাই মাসেই ব্রাজিলের সঙ্গে সম্পর্ক শেষ নেইমারের। নরওয়ের বিপক্ষে নিউইয়র্কের কোয়ার্টার ফাইনালের ম্যাচটিই তাঁর জন্য হয়ে থাকল আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ। এবার অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে খেলে নেইমার পরবর্তী যুগ শুরু করতে যাচ্ছে ব্রাজিল। মূলত ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ সামনে রেখেই সেলেসাওদের প্র
১ ঘণ্টা আগে
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফিফা আসিয়ান কাপ শুরু করবে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের এই ম্যাচের আগেই ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়ে যাবে প্রতিযোগিতা। বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলোর সূচি গতকাল প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১ ঘণ্টা আগে
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের অভিষেক হয়েছে মনে রাখার মতো। তাঁর স্পিন ঘূর্ণিতে ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন। উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের রান আটকাতেও তিনি অসাধারণ অবদান রেখেছেন। ইমরান তাহিরের চোখে ‘বিশ্বমানের বোলার’-এর তকমা পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডা
২ ঘণ্টা আগে