
বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হালনাগাদ করেছে। তাতে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে শারমিন আক্তার সুপ্তা এখন অবস্থান করছেন ২১ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৫৫। সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে ৬৬.৫০ গড় ও ৭০.৭৪ স্ট্রাইকরেটে করেছেন ২৬৬ রান। করেছেন তিন ফিফটি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাটে। যার মধ্যে ১০ এপ্রিল লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে ১২৬ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তবে বাছাইপর্বে তৃতীয় সর্বোচ্চ ২৪১ রান করেও র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে নিগার সুলতানা জ্যোতির। বাংলাদেশ অধিনায়ক ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে আছেন ১৯ নম্বরে।
আইসিসির আজ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বোলারদের। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে দশ নম্বরে নাহিদা আক্তার। তাঁর রেটিং পয়েন্ট ৬১৮। এক ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ২২ নম্বর বোলার রাবেয়া খান। কদিন আগে শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নাহিদা, রাবেয়া দুজনই ৫ ম্যাচ খেলেছেন। পেয়েছেন ৬টি করে উইকেট। তবে নাহিদার ইকোনমি ৪.২৩। রাবেয়া বোলিং করেছেন ৩.৭২ ইকোনমিতে। আরেক বাংলাদেশি লেগস্পিনার ২ ধাপ এগিয়ে এখন ৪৬ নম্বরে অবস্থান করছেন। আর ১১ ধাপ এগিয়ে মারুফা আক্তার উঠে এসেছেন ৪৯ নম্বরে।
৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট। দুই, তিন ও চার নম্বরে আগের মতোই আছেন ভারতের স্মৃতি মান্ধানা, ইংল্যান্ডের নাটালি সাইভার ব্রান্ট ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। দুই ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস। কদিন আগে শেষ হওয়া নারী বিশ্বকাপ বাছাইপর্বে ৬০ গড় ও ১১৬.৫০ স্ট্রাইকরেটে করেন ২৪০ রান। যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ।
বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম সাত পর্যন্ত স্থানের কোনো পরিবর্তন হয়নি। ৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন। দুই ও তিনে আছেন অ্যাশলে গার্ডনার ও মেগান শুট। দুজনেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার। আর এক ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের কেটি ক্রস। তবে ওয়েস্ট ইন্ডিজের ম্যাথুসের অবনতি হয়েছে। দুই ধাপ পিছিয়ে এখন তিনি অবস্থান করছেন ৯ নম্বরে।
আরও পড়ুন:

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৪ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৫ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৬ ঘণ্টা আগে