নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব

একটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের একাদশ ঘোষণা করেছে।অধিনায়ক জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা বাংলাদেশের এই দুই ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। ৫ ম্যাচে ২৪১ রান করে বাছাইপর্বের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক জ্যোতি। ১০১, ৫১, ৮৩* রানের ইনিংস তিনটি খেলে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। উইকেটরক্ষক হিসেবে দুই ক্যাচ ও তিনটি স্টাম্পিং করেছেন। আরেক বাংলাদেশি সুপ্তা ২৬৬ রান করে বাছাইপর্বের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। টুর্নামেন্টে তিনটি ফিফটি করেছেন। যার মধ্যে থাইল্যান্ডের বিপক্ষে ৯৪ রান করে অপরাজিত থাকেন। স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৫৭ রানের ইনিংস।
বাংলাদেশসহ চার দলের ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসির একাদশে। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা আইসিসি একাদশেরও অধিনায়ক। সর্বোচ্চ চার ক্রিকেটার আছেন পাকিস্তানের। অপর তিন পাকিস্তানি ক্রিকেটার হলেন মুনিবা আলী, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ তিন ক্রিকেটার আছেন ওয়েস্ট ইন্ডিজের। উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুসের সঙ্গে আছেন চিনেলে হেনরি ও আলিয়া অ্যালেইন।
বাংলাদেশের মতো স্কটল্যান্ড থেকেও দুই ক্রিকেটার আছেন বাছাইপর্বের একাদশে। ক্যাথরিন ব্রাইস, ক্যাথরিন ফ্রেজার এই দুই স্কটিশ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন জ্যোতি-সুপ্তাদের সঙ্গে একাদশে। সেরা একাদশে জায়গা না হলেও দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন আরেক বাংলাদেশি রাবেয়া খান। পুরো টুর্নামেন্টে লেগস্পিন ভেলকিতে ৩.৭২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।
এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তান। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫-টুর্নামেন্ট সেরা একাদশ
হেইলি ম্যাথুস (ওয়েস্ট ইন্ডিজ)
মুনিবা আলী (পাকিস্তান)
শারমিন আক্তার (বাংলাদেশ)
ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড)
নিগার সুলতানা জ্যোতি (বাংলাদেশ) (উইকেটরক্ষক)
ফাতিমা সানা (পাকিস্তান) (অধিনায়ক)
চিনেলে হেনরি (ওয়েস্ট ইন্ডিজ)
আলিয়া অ্যালেইন (ওয়েস্ট ইন্ডিজ)
ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড)
নাশরা সান্ধু (পাকিস্তান)
সাদিয়া ইকবাল (পাকিস্তান)
রিজার্ভ খেলোয়াড়
রাবেয়া খান (বাংলাদেশ)

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৪ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৫ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৭ ঘণ্টা আগে