আলোচনা-সমালোচনা পাশ কাটিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্ট শুরুর আগে লাভ ভাগাভাগির দাবি তুলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী নাফিসা কামাল। বিপিএলের সবচেয়ে সফল ও সুশৃঙ্খল ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের এ দাবি অযৌক্তিক বলার সুযোগও কম।
সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লার ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বিপিএলের দশম সংস্করণ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা লড়বে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে। প্রতিটি সংস্করণের মতো এবারও দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের দারুণ সমন্বয়ে দল গড়েছেন বিপিএলের সবচেয়ে সফল কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফি-শান্তদের সিলেট স্ট্রাইকার্সের লড়াই শুভাগত-নাজিবউল্লাহদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। বিপিএলের সব বিতর্ক ভুলিয়ে দিতে পারে ছক্কা-চারের বৃষ্টি, পেস বোলিংয়ের তোপ আর ঘূর্ণিবিষ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই দারুণ শুরুটা হতে পারে কুমিল্লা-ঢাকার ম্যাচ দিয়েই।
বারবার ফ্র্যাঞ্চাইজির মালিক পরিবর্তন হলেও বিপিএলে ঢাকা নামের দলগুলোর সাফল্যও কম নয়। তিনবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। দলটিতে এবার কোচ হিসেবে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও ইরফান শুক্কুরের মতো দেশীয় তারকা ক্রিকেটারদের সঙ্গে বিদেশি লাহিরু সামারকুন-চাতুরাঙা ডি সিলভারা আছেন। কাল না খেললেও পরে যোগ দেওয়ার কথা সায়েম আইয়ুব-সাদিরা সামারাবিক্রমাদের।
কুমিল্লার বিদেশি ক্রিকেটাররা এখনো সবাই যোগ দেননি। তবে মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, রোস্টন চেজ, ম্যাথু ওয়ালটার ফোর্ডরা থাকবেন একাদশে। স্থানীয়-বিদেশি মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল তাদের। কুমিল্লা অধিনায়ক লিটন দাস অবশ্য কোনো দলকেই এগিয়ে রাখতে রাজি নন, ‘ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবগুলো দলই ভালো। ব্যাটে-বলে যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমাদের শতভাগ ক্রিকেটটাই খেলতে হবে। আমাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। যত ক্রিকেটার আছে, সবাই ম্যাচ জেতাতে পারে।’
দুর্দান্ত ঢাকার সহ-অধিনায়ক তাসকিন আহমেদ আশাবাদী—দলগত হয়ে খেললে কুমিল্লার বিপক্ষে ফলটা তাঁদের পক্ষেও যেতে পারে, ‘আমাদের দলটা অনেক তরুণ। (খালেদ মাহমুদ) সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, আমি আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কেউ আবার সঠিক সময়ে পাওয়া যাবে না। যে দলটা আছে, এটাই যদি গুছিয়ে এক হয়ে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে।’
কদিন ধরে শৈত্যপ্রবাহের তীব্রতা, এতে মিরপুরের উইকেটের আচরণ ও রানের ফুলঝুরি ছুটবে কি না, সেই প্রশ্ন থাকছে। লিটন অবশ্য কন্ডিশন নিয়ে চিন্তিত নন, ‘টি-টোয়েন্টি চার-ছক্কার খেলা ঠিক আছে। তবে অনেক সময়ই হয় ১৩০-১৪০ স্কোরিং...মানে সব সময়ই যে চার-ছক্কাই হবে, তা নয়। শুরুতে উইকেট পড়ছে, এটাও মজার একটা খেলা। সূর্য উঠলে হয়তো এক রকম হবে, কুয়াশা থাকলে এক রকম হবে।’
সিলেটের মাশরাফি বিন মর্তুজা আজ খেলবেন কি না, সেটি এখনো অনিশ্চিত। কিন্তু সর্বশেষ সংস্করণের মতো এবারও সিলেট স্ট্রাইকার্সের আস্থা দেশীয় খেলোয়াড়দের ওপর। জাকির হাসান, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে সিলেট একাদশে দেখা যেতে পারে তিন বিদেশি অলরাউন্ডার বেন কাটিং, হ্যারি টেক্টর ও বেনি হাওয়েলকে।
সিলেটের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন অবশ্য বিপিএলকে স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের মঞ্চ হিসেবে দেখছেন, ‘টুর্নামেন্ট করাই তো স্থানীয় ক্রিকেটারদের উন্নতি করার উদ্দেশ্যে। সবাই চেষ্টা করে বিপিএলে সেরা পারফরম্যান্স নিয়ে যেন আলোচনায় আসতে পারে।’
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কখনোই খুব একটা শিরোপার দৌড়ে ছিল না। তবে এবার দলটি গতবারের তুলনায় শক্তিশালী দল, এটা অনায়াসে বলা যায়। চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম দলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী, ‘একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা আমরা জেতার জন্যই খেলব।’

গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
১০ মিনিট আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
৪২ মিনিট আগে
কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে আলবিসেলেস্তেদের। আফ্রিকার দলটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে নতুন কৌশল সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে হৃদয়ভঙ্গ হয়েছে ভক্তদের। সেলেসাওদের বিদায়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপও যে কমেছে কিছুটা, সেটা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে নজিরবিহীন এক ঘটনার সাক্ষীও হতে যাচ্ছে উত্তর আমেরিকার চলমান বিশ্বকাপ।
২ ঘণ্টা আগে