
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা সাকিব গত বছর প্রকাশ করেছিলেন। সাকিব আইসিসির ইভেন্টটিতে থাকবেন কি না, সেটা নিয়ে আলোচনাও চলছিল কিছুদিন। শেষ পর্যন্ত বাংলাদেশের তারকা অলরাউন্ডার জায়গাই পাননি চ্যাম্পিয়নস ট্রফির দলে।
২০২৪ সাল থেকেই সাকিবের সময়টা ভালো যাচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের আগস্টের পর থেকে তিনি অনিয়মিত। এরই মধ্যে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে তাঁর বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। পরবর্তীতে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়, চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্স-দু্ই জায়গাতে বোলিং শোধরানোর পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে।
চ্যাম্পিয়নস ট্রফির দলে আজ যখন সাকিবের জায়গা হলো না, তখন লিপুও তাঁর (সাকিব) বোলিং অ্যাকশনে ফেল করার কথা উল্লেখ করেছেন। বিসিবি নির্বাচক বলেন,‘আপনারা সবাই জানেন, সাকিব তাঁর বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যায় আছেন সেটার থেকে উত্তরণের জন্য পরীক্ষা দিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে পরীক্ষার ফল বাজে হওয়ার কারণে তিনি ক্রিকেটে একজন ব্যাটার হিসেবেই খেলতে পারবেন। তাই নির্বাচন প্রক্রিয়ায় আমার কাছে সাকিবের অবস্থান ছিল ব্যাটার সাকিব এবং আমাদের এই দলে আসলে দলের কম্বিনেশন সাজাতে গিয়ে ব্যাটার হিসেবে ১৫ জনের দলে জায়গা দিতে পারিনি।’
সাকিব চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে জায়গা না পাওয়ার প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথাও উল্লেখ করেছেন লিপু। বিসিবি প্রধান নির্বাচকের ভাষ্য, ‘বোর্ড সভাপতি বলেছেন কেউ অবসর না নিলে বিবেচনায় থাকবেন। বোলিং অ্যাকশনের পর আমরা দ্বিতীয়বার ভাবিনি। আমাদের পরিকল্পনায় সাকিব না থাকার কারণেই এই ইস্যু নিয়ে আলোচনা হয়নি। একজন লিজেন্ডারি ক্রিকেটারকে কেন দলে রাখা হয়নি, এটা সরাসরি আলোচনা করা ভালো না।’
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে ৩৫ বছরের ওপরে ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম (৩৭) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৩৮)। তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন-২০২০ অনূর্ধ্ব বিশ্বকাপজয়ী দল থেকে আছেন এই চার ক্রিকেটার। তারুণ্য নির্ভর দল প্রসঙ্গে লিপু বলেন, ‘২৫ বছরের এক তরুণ যতটা ফিট থাকে, ৩৫ বা ৩৭ বছরের ক্রিকেটার ফিটনেসের জায়গায়... সবারটা বলব না। তবে অনেকের ক্ষেত্রে সেটা ধরে রাখা কঠিন হয়। বয়সের সঙ্গে সঙ্গে রিফ্লেক্স কমে যায়। গতি কমে যায়। শুধু ব্যাটার না, বোলারদের ক্ষেত্রেও এমনটা হয়।’
আরও পড়ুন:

নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
১ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
২ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৫ ঘণ্টা আগে
গতি, সুইং, বাউন্স—প্রতিপক্ষকে ঘায়েল করতে যা যা দরকার, ডারউইনে আজ বাংলাদেশের পেসারদের মধ্যে ছিল সবকিছুই। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২০০-এর আগেই। বিধ্বংসী বোলিংয়ে দুই বছর আগের স্মৃতি ফেরাল বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে