‘সকালের সূর্য সব সময় সঠিক পূর্বাভাস দেয় না’—এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হ্যারি ব্রুকের সঙ্গে যেন এই প্রবাদ ভালোভাবে মেলে। প্রথম তিন ম্যাচে ব্যর্থ হওয়া ব্রুক গতকাল করলেন দুর্দান্ত সেঞ্চুরি। এই সেঞ্চুরি ভারতীয় ভক্তদের ‘মুখ বন্ধ’ করার জন্য ছিল বলে জানিয়েছেন ইংলিশ এই ব্যাটার।
এবারই প্রথম আইপিএল খেলছেন ব্রুক। রাজস্থান রয়্যালস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস—এই তিন দলের বিপক্ষে করেছেন ১৩,৩ ও ১৩ রান। হতশ্রী শুরুর পর সামাজিক মাধ্যমে বিদ্রুপের শিকার হন ব্রুক। এসবের জবাব দিতে লক্ষ্যবস্তু বানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকেই। ইডেন গার্ডেনসে ৫৫ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ইংলিশ এই ব্যাটার। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি করা ব্রুক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন, ‘সামাজিক মাধ্যমে গেলে অনেক জঘন্য কথা শোনা যায়। নিজের ওপর চাপ বাড়ছিল। ভারতীয় অনেক ভক্তই এখন আমাকে সাবাশ বলবে। কিন্ত কিছুদিন আগে তারাই অনেক বাজে কথা বলেছিল আমাকে। তাদের মুখ বন্ধ করতে পেরে সত্যিই ভালো লাগছে।’
ব্রুকের ঝোড়ো সেঞ্চুরিতে এবারের আইপিএলে টানা দুই জয় পেয়েছে হায়দরাবাদ। ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে আছে এইডেন মার্করামের দল।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২০ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৯ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে