দুই দশক পরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ১ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছিল ক্রেগ ব্রাথওয়েটের দল। কাল জ্যামাইকা টেস্টের শেষ দিনেও দারুণ কিছুর আভাস ছিল। তবে বোলারদের দাপুটে ১০৯ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান।
জ্যামাইকা টেস্টের শেষ দিনে ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ছিল ৯ উইকেট। দুই দশক পরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো ৯ উইকেট হাতে রেখে ২৮০ রান। ম্যাচের শেষ দিনে হতে পারে যেকোনো ফল—এমন সমীকরণ নিয়ে কাল মাঠে নেমেছিল দুই দল। তবে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসও শাহিন আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে সিরিজ বাঁচিয়েছে পাকিস্তান।
প্রথম ইনিংসে লিড নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৫০ রানেই অলআউট করে নিজেদের কাজ আগেই সেরে রেখেছিল পাকিস্তান, যেখানে সবচেয়ে বড় অবদান ছিল শাহিনের। ৫১ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট। ম্যাচ জিততে ৩২৯ রানের লক্ষ্য বেঁধে দিয়ে দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ছিলেন এই পাকিস্তানি ফাস্ট বোলার।
দ্বিতীয় ইনিংসে শাহিনের শিকার ৪ উইকেট। তবে জয়ের পর শাহিন অবশ্য দলগত পারফরম্যান্সকে ম্যাচ জয়ের কারণ মনে করছেন, ‘দারুণ চেষ্টা ছিল, যার পুরোটায় দলগত প্রচেষ্টা। আমার থেকে দলের যেটি দরকার ছিল আমি সেই কাজটাই করেছি। কাজটা সহজ ছিল না, কারণ শেষ দিনে অনেক গরম ছিল। আমরা জানতাম একটা উইকেট ফেলাতে পারলে পরের উইকেটগুলো নেওয়া সহজ হবে। আমরা তাই আমাদের শতভাগ দিয়েছিলাম।’
দুই ইনিংস মিলে ১০ উইকেট নিয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্সে ম্যাচ-সেরাও শাহিন। আগের দিনের ১ উইকেটে ৪৯ রান নিয়ে শেষ দিনের শুরুটা বেশ ভালোই করেছিল ক্যারিবীয়রা। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট আর নাইট ওয়াচ ম্যান আলজারি জোসেফ ওয়েস্ট ইন্ডিজকে আশা দেখাচ্ছিলেন।
দলীয় ৬৫ রানে শাহিনের বলে জোসেফ উইকেটের পেছনে ক্যাচ দিলে ম্যাচ হেলে পড়ে পাকিস্তানের দিকে। ১০০ রানের আগে এনক্রুমা বোনার ও রোস্টন চেজকে হাসান আলী ফেরালে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান। শেষ দিকে নোমান আলী আর শাহিন আফ্রিদির বোলিং তোপে ২১৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২১ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে