
মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সানরাইজ সমাজকল্যাণ পরিষদ ও ভানুগাছ ইউনাইটেড। খেলায় ৫ উইকেটে জয়লাভ করে ভানুগাছ ইউনাইটেড।
কমলগঞ্জের কোয়াবের সভাপতি মোহাম্মদ মাহমুদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কোয়াবের সহ সভাপতি মাহবুব ইজদানী ইমরান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালহ উদ্দিন, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি মো. মামুনুর রশিদ, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, জনতা ব্যাংক পিএলসি ভানুগাছ শাখার ব্যবস্থাপক জাকির হোসেন, সংবাদিক আব্দুস সালাম প্রমুখ।

মার্টিন গাপটিল রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছেন। নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের স্ট্রাইকপ্রান্তে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে স্টাম্প ভেঙে দেন ইংল্যান্ড উইকেটরক্ষক জস বাটলার। উল্লাস এরপর ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের ডাগআউটে। কিছু কি মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, এখানে লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল
২৭ মিনিট আগে
ভারত-পাকিস্তান মহারণ মাঠে গড়াতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কলম্বোর প্রেমাদাসায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনেকেরই দুশ্চিন্তা শ্রীলঙ্কার আবহাওয়া নিয়ে। আজ ওয়াসিম আকরাম সামাজিক মাধ্যমে যে ভিডিও ছেড়েছেন, তাতে কলম্বোর মেঘলা
১ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান ম্যাচ হয় কি না, তা নিয়ে গত কয়েক দিনে শোনা যাচ্ছিল নানা কথাবার্তা। অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন শেষে ফের আলোচনায় তামিম ইকবাল। এবার তাঁর কোনো বক্তব্য নিয়ে নয়, সরকার গঠনের পর তিনি মন্ত্রী হতে যাচ্ছেন, এমন গুঞ্জন ছড়িয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম জানিয়েছেন, এটা নিছকই গুঞ্জন।
৩ ঘণ্টা আগে