
সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছে ভারত। কাল মাঠে নামছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ওমানের বিপক্ষে সেই ম্যাচে অধিনায়ক সালমান আলী আগার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। কাল যদি না খেলেন তাহলে রোববার ভারতের বিপক্ষে খেলতে পারবেন তো?
গতকাল দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলন করে পাকিস্তান। সালমানে ছিলেন সেখানে। কিন্তু সেভাবে ঘাম ঝরাননি তিনি। তাঁর ঘাড়ে থাকা ব্যান্ডেজই দুশ্চিন্তার খোরাক জোগাচ্ছে। ঘাড় নড়াচড়ার সময় অস্বস্তি বোধ করছিলেন তিনি। তাই বাড়তি সতর্কতা নিয়ে অনুশীলন করেন তিনি। এমনটাই জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম জিইও টিভি।
দলের অন্য খেলোয়াড়েরা পুরোদমে অনুশীলন করলেও সালমান কোনো চাপ নেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া ম্যানেজারের জানান, সালমান শুধু হালকা ধরনের টানে ভুগছেন এবং ফিটনেস নিয়ে গুরুতর কোনো সমস্যা নেই। সতর্কতার কারণে অনুশীলন সেশনটি এড়িয়ে গেছেন তিনি। শিগগিরই দলের সঙ্গে পুরোপুরি অনুশীলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে দারুণ ছন্দে আছে পাকিস্তান। শারজায় ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে তারা। সেই স্মৃতি সঙ্গী করে কাল প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওমানের।

বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করার স্মৃতি এখনো তরতাজা আরলিং হালান্ডের মনে। সেই ম্যাচে জোড়া গোল করে নরওয়ের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই তারকা স্ট্রাইকার। এবার সেই জয় নিয়ে কথা বলতে গিয়ে ব্রাজিলকে হারানোর জন্য মজার ছলে দুঃখ প্রকাশ করলেন তিনি।
৩৩ মিনিট আগে
বাজে পারফরম্যান্সের পর বড় রদবদল—সব মিলিয়ে বেশ অস্থিরতা ছিল পাকিস্তান দলে। এবার বাবর আজমের দলে সেই অস্থিরতা আরও বেড়ে গেল। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে ক্রিকেটারদের মোবাইল ফোন জিম্মায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ৩৬৫ নিউজ।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আগামী বছর জানুয়ারিতে এগিয়ে আনার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সময় পরিবর্তন হলে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) ও দক্ষিণ আফ্রিকার এসএ২০ অনুষ্ঠিত হওয়ায় বিদেশি খেলোয়াড়দের দলে পেতে প্রতিদ
২ ঘণ্টা আগে
বুন্দেসলিগায় দীর্ঘদিনের গোল-উৎসব থামল বায়ার্ন মিউনিখের। নতুন করে জার্মান শীর্ষ লিগে ওঠা শালকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল। এর ফলে ১৮ মাসেরও বেশি সময় পর প্রথমবার বুন্দেসলিগার কোনো ম্যাচে গোল করতে পারল না জার্মানির পরাশক্তিরা।
৩ ঘণ্টা আগে