
তামিম ইকবাল এ বছরের জানুয়ারিতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। অবসরের আগে বাংলাদেশের জার্সিতে খেলেছেন মনে রাখার মতো অসংখ্য ইনিংস। গড়েছেন অনেক রেকর্ড।
জীবনের ৩৬ বসন্ত পেরিয়ে তামিম আজ ৩৭ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিমের সঙ্গে রয়েছে অসংখ্য স্মৃতি। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ফরচুন বরিশালের টানা দুবার বিপিএল (২০২৪ ও ২০২৫) জয়ী দলে একসঙ্গে খেলেছেন তামিম ও মুশফিক। তামিমের সঙ্গে সেলফি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মুশফিক পোস্ট করেছেন। মুশফিক লিখেছেন, ‘শুভ জন্মদিন দোস্ত। অসংখ্য শুভকামনা।’
বাংলাদেশের জার্সিতে তামিম করেছেন ২৫ সেঞ্চুরি। যার মধ্যে টেস্টে করেছেন ১০ সেঞ্চুরি। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে তিন অঙ্ক ছুঁয়ে নাম লেখালেন লর্ডসের অনার্স বোর্ডে। তামিমকে নিয়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে দুটি পোস্ট করেছে। যার একটিতে রয়েছে সেঞ্চুরির পর তামিমের উদযাপনের মুহূর্ত। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড লিখেছেন, ‘শুভ জন্মদিন, তামিম ইকবাল।’ তামিমের শূন্যে উড়ে উদ্যাপন দেখা গেছে সেই ছবিতে। ক্যাপশনে বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দিয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।
তামিমের ৩৬তম জন্মদিনের আগমুহূর্তেই সাকিব পেলেন সুখবর। আইসিসি গতকাল সাকিবের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হওয়ার পর কয়েক দফা পরীক্ষা দিয়ে সফল হয়েছেন তিনি। নানা কারণে সাকিব আর বাংলাদেশের জার্সিতে খেলতে পারছেন না।
তামিমের দীর্ঘদিনের সতীর্থ মুশফিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৫ মার্চ। এক সপ্তাহ পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তামিমের মতো মুশফিক, মাহমুদউল্লাহও সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন।

জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই দলে পরিবর্তন আনতে বাধ্য হলো অস্ট্রেলিয়া। চোট-ওয়ার্কলোডের কথা বিবেচনা করে দুই ক্রিকেটারকে বাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যোগ করা হয়েছে আরেক ক্রিকেটারকে।
৭ মিনিট আগে
এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের আশায় কাবাডির নামটা বরাবরই থাকে। কিন্তু সেই আশা পূরণ হচ্ছে না দীর্ঘদিন। পুরুষ কাবাডিতে সর্বশেষ পদক এসেছিল ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে। সেটা ছিল ব্রোঞ্জ। এরপর চারটি এশিয়ান গেমস পেরিয়ে গেলেও পদকহীন বাংলাদেশ। এবার শুরুতেই টানা দুই জয় সেই অপেক্ষা ঘোচানোর স্বপ্ন দেখাচ্ছে।
৩৭ মিনিট আগে
বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছিল আগেই। অপেক্ষাটা ছিল হামজা চৌধুরীর। সেই অপেক্ষাও শেষ হলো। ফিফা আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা।
১ ঘণ্টা আগে
এনসিসিআইএর চলমান তদন্ত নিয়ে প্রকাশ্যে কথা বলতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি পাননি তিনি। দুইবার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে