
অবশেষে সুখবর পেলেন সাকিব আল হাসান। সব ধরনের ক্রিকেটে বোলিংয়ের ছাড়পত্র পেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। টানা দুবার বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারে ইংল্যান্ডের লাফবোরোতে দেওয়া পরীক্ষায় পাস করেছেন তিনি।
সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির অধীনে কঠোর পরিশ্রমের পর সফল হলেন সাকিব। সারে কাউন্টির ইনডোর ব্যবহার করেছেন বোলিং অনুশীলননে, লাফবোরোতে দিয়েছেন পরীক্ষা। সাকিব এখন আছেন যুক্তরাষ্ট্রে। তবে পেশাদার ক্রিকেট কোন লিগ দিয়ে শুরু করবেন সেটি এখনো জানা যায়নি।
এবার সাকিবের সঙ্গে ছিলেন তাঁর শৈশবের বিকেএসপির বন্ধু সিরাজ উল্লাহ খাদেম। এর আগে গত বছরের ডিসেম্বরে লাফবোরোর পরীক্ষাকেন্দ্রে প্রথমবার এবং চেন্নাইয়ে দেওয়া দ্বিতীয়বার বোলিং পরীক্ষায় তিনি পাস করতে ব্যর্থ হন।
তারপর সারের সহযোগিতায় বোলিং অ্যাকশন নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন সাকিব। আর তৃতীয় দফায় পরীক্ষা দিয়ে সাফল্য পেলেন। এখন তিনি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে বাধা নেই।
২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে প্রথমবার তাঁর অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ করেন মাঠের আম্পায়ারররা। পর্যবেক্ষণে তাঁর অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে বোলিং থেকে নিষিদ্ধ করে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেও সেটি বহাল থাকে। ছিটকে যান ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকেও।

কোভিড-১৯ মহামারির সময় নেওয়া এক ভুল সিদ্ধান্তের দায় প্রকাশ্যে স্বীকার করলেন গ্রানিত জাকা। ২০২২ সালে টিকা না নিয়েও ভুয়া টিকা সনদ সংগ্রহ করেছিলেন সুইজারল্যান্ডের অধিনায়ক ও সান্ডারল্যান্ডের এই মিডফিল্ডার। পুরোনো সেই ঘটনায় এখন তদন্তের মুখে পড়েছেন তিনি। এর জেরে আসন্ন নেশনস লিগের চারটি ম্যাচের
২৭ মিনিট আগে
জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই দলে পরিবর্তন আনতে বাধ্য হলো অস্ট্রেলিয়া। চোট-ওয়ার্কলোডের কথা বিবেচনা করে দুই ক্রিকেটারকে বাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যোগ করা হয়েছে আরেক ক্রিকেটারকে।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের আশায় কাবাডির নামটা বরাবরই থাকে। কিন্তু সেই আশা পূরণ হচ্ছে না দীর্ঘদিন। পুরুষ কাবাডিতে সর্বশেষ পদক এসেছিল ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে। সেটা ছিল ব্রোঞ্জ। এরপর চারটি এশিয়ান গেমস পেরিয়ে গেলেও পদকহীন বাংলাদেশ। এবার শুরুতেই টানা দুই জয় সেই অপেক্ষা ঘোচানোর স্বপ্ন দেখাচ্ছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছিল আগেই। অপেক্ষাটা ছিল হামজা চৌধুরীর। সেই অপেক্ষাও শেষ হলো। ফিফা আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা।
২ ঘণ্টা আগে