ক্রীড়া ডেস্ক

সহকারী কোচ হিসেবে শেন ওয়াটসনকে নিয়োগ দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স। কোটি টাকার টুর্নামেন্টের পরবর্তী আসরের জন্য অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এক বিবৃতিতে কলকাতা বিষয়টি নিশ্চিত করেছে।
কিছুদিন আগে প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারের নাম জানিয়েছে কলকাতা। তিনবারের চ্যাম্পিয়নদের পরামর্শক হিসেবে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ওয়াটসনের সংযুক্তি কলকাতার কোচিং প্যানেলকে আরও শক্তিশালী করল।
প্রথম আসর থেকে ২০২০ সাল পর্যন্ত আইপিএল খেলেছেন খেলেছেন ওয়াটসন। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ১৪৫ ম্যাচ খেলে চারটি সেঞ্চুরি করেছেন তিনি। পাশাপাশি বল হাতেও কার্যকরী ছিলেন ওয়াটসন।
আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতাও আছে ওয়াটসনের। ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন। দুইবারই দিল্লির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন রিকি পন্টিং। তিন মৌসুম পর আইপিএল কোচিংয়ে ফিরলেন ওয়াটসন। এবারও একই ভূমিকায়–সহকারী কোচ।
ওয়াটসনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর বিবৃতিতে কলকাতা জানিয়েছে, ‘কেকেআর পরিবারে শেন ওয়াটসনকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তিনি সর্বোচ্চ স্তরের একজন খেলোয়াড় ছিলেন। কোচ হিসেবে তাঁর অভিজ্ঞতা আমাদের দলের সংস্কৃতি এবং প্রস্তুতিতে অপরিসীম মূল্য যোগ করবে। টি-টোয়েন্টি সংস্করণে তাঁর অভিজ্ঞতা বিশ্বমানের। কলকাতা মাঠে এবং মাঠের বাইরে ওয়াটসনের অবদানের জন্য অপেক্ষা করছে।’
অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওয়াটসন বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের। আমি সবসময় কেকেআর ভক্তদের আবেগ এবং শ্রেষ্ঠত্বের প্রতি দলের প্রতিশ্রুতির প্রশংসা করেছি। কলকাতাকে আরেকটি শিরোপা এনে দিতে কোচিং গ্রুপ এবং খেলোয়াড়দের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’

ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
১৩ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
১ ঘণ্টা আগে
সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেট। তিনি পদত্যাগ না করলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন গত রাতেই সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন। ক্রিকেটাররা হোটেল শেরাটনে যাচ্ছেন।
৩ ঘণ্টা আগে