মেয়েদের ক্রিকেটে ইংল্যান্ড বেশ শক্তিশালী। দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে আগে তিনবারের সাক্ষাতে তিনবারই হেরেছে বাংলাদেশ। তিনটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামীকালও নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ ইংলিশ মেয়েরা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শারজায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে ১০ বছর পর জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ সংবাদ সম্মেলনে এসে সেই কথা বললেন বাংলাদেশ দলের পেসার জাহানারা আলমও, ‘ইংল্যান্ডের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমাদের লক্ষ্যই ছিল এক থেকে দুইটা ম্যাচ জেতা এবং দুটি ম্যাচ জিতলে হয়তো আমরা সেমিফাইনালের কাছাকাছি পৌঁছাতে পারব। আমাদের হাতে তিনটা পথ খোলা আছে, আমরা প্রথম অপশনটাই নেব। ইংল্যান্ডের সঙ্গেও যদি আমরা ভালোভাবে উতরে যেতে পারি তাহলে আমাদের জন্য আরও অনেক সহজ হয়। আসল কথা হচ্ছে আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর ইংল্যান্ড একেবারে সহজ প্রতিপক্ষ না। আমরা সবাই জানি আগামীকাল কঠিন একটা লড়াই হবে। সেদিক থেকে আমরা অবশ্যই আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। যেভাবে সবাই মিলে অবদান রেখে প্রথম ম্যাচে জিতেছি। চেষ্টা করব দ্বিতীয় ম্যাচেও সবাই মিলে এমন পারফরম্যান্স করে দেখাতে পারব।’
ইংল্যান্ডের বিপক্ষে আগে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সেই অভিজ্ঞতা থাকায় এবার তাদের বিপক্ষে জয়ের খাতাটা খুলতে চান জাহানারা, ‘ইংল্যান্ডের সঙ্গে প্রত্যেক বিশ্বকাপেই আমরা খেলি। যখন আপনি অপরিচিত কোন প্রতিপক্ষের সঙ্গে খেলবেন তখন এটা আসলেই কঠিন। অনেক সময় এটা ভিডিও বিশ্লেষণের মাধ্যমে সম্ভব হয় না এবং স্ট্র্যাটেজিগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। তারপর বলব আমাদের ভালো একটা মোমেন্টাম আছে, প্রথম ম্যাচে ভালো একটা জয় পেয়েছি। সেই মোমেন্টাম থেকে আমরা যে মোটিভেশন পেয়েছি এবং আমাদের যে এনার্জি আছে আমরা চেষ্টা করব সবগুলো নিয়ে সামনে এগোনোর জন্য। অবশ্যই, আমরা জেতার জন্য খেলব। বাকিটা আল্লাহ ভরসা।’

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
৩ ঘণ্টা আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৬ ঘণ্টা আগে