গত কয়েক মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। যার মধ্যে নতুন নির্বাচক কমিটি তথ্য উপাত্তের ওপর বেশি নির্ভরশীল। তবে পিসিবির নতুন এই নির্বাচক কমিটির ওপর ভরসা করতে পারছেন না ইনজামাম-উল-হক।
কয়েক দিন আগে পিসিবির নতুন নির্বাচক কমিটি গঠন করেছে। কমিটিতে প্রধান নির্বাচক হারুন রশিদ। আরও আছেন পাকিস্তানের ছেলেদের ক্রিকেট দলের টিম ডিরেক্টর মিকি আর্থার, প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন এবং হাসান চিমা। হাসান একসময় ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে লিখেছেন। পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের অ্যানালিস্ট হিসেবেও কাজ করেছেন। দল নির্বাচনে তথ্য-উপাত্তের ব্যবহার করতে পারেন বলেই হাসানকে নেওয়ার কথা কদিন আগে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। নতুন নির্বাচক কমিটিতে আস্থা নেই ইনজামামের। তার মতে, মাঠের পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে দল নির্বাচন করা উচিত। কেননা একসময় পিসিবির প্রধান নির্বাচকও ছিলেন তিনি। পাকিস্তানের সাবেক এই ব্যাটার বলেন, ‘তথ্য উপাত্ত ভিত্তিক নির্বাচক কমিটির কথা আগে কখনো শুনিনি। অথবা এটা সম্ভবও না। মাঠের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই দল নির্বাচন করা উচিত। ক্রিকেট সম্পর্কে আমার যা জ্ঞান, তাতে মনে হয় না এটা ভালো কোনো পদক্ষেপ।’
নির্বাচক কমিটিতে অভিজ্ঞ লোক এসেছেন ঠিকই। তবে অধিনায়ক বাবর আজমের মতামতকেও গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানিয়েছেন শেঠি। পিসিবি প্রধান কদিন আগে বলেছেন, ‘নির্বাচনের অংশ হিসেবে থাকবে অধিনায়ক। তার (বাবর) মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দল নির্বাচন নিয়ে সরাসরি কোচের সঙ্গে সে কথা বলতে পারবে।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
৭ মিনিট আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
১ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে
সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
১২ ঘণ্টা আগে