
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে রেকর্ডের পাতা ওলটপালট করে দেওয়া এক টুর্নামেন্ট হিসেবে দেখছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর মতে, এবারের বিশ্বকাপে দর্শকেরা ব্যাটিং ঝড় উপভোগ করবেন; ব্যাটাররা এতটাই বেশি দাপট দেখাবেন যে ৩০০ কিংবা তারও বেশি দলীয় সংগ্রহ দেখা যেতে পারে।
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড শ্রীলঙ্কার দখলে। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান করেছিল লঙ্কানরা। এরপর টানা ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাদের এই রেকর্ড ভাঙতে পারেনি কোনো দল। তবে এবার সে অপেক্ষা ফুরাবে বলে বিশ্বাস ব্রুকের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম পর্ব শুরু হবে আগামী পরশু। টুর্নামেন্টের আয়োজন ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘সি’তে থাকা ইংল্যান্ড তাদের সব ম্যাচ খেলবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সে। এই দুটি ভেন্যুই ব্যাটারদের স্বর্গ হিসেবে পরিচিত। গ্রুপে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, অভিষিক্ত ইতালি, নেপাল ও স্কটল্যান্ড। মহানাটকীয় কিছু না হলে এই গ্রুপ থেকে সুপার এইটে উঠবে ইংল্যান্ড। ৮ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা।
আজ সংবাদ সম্মেলনে ব্রুক বলেন, ‘ভারতের অনেক মাঠেই তিন শর বেশি রান করা সম্ভব। উইকেট খুব ভালো, আউটফিল্ড দ্রুত এবং বাউন্ডারি তুলনামূলক ছোট। তাই নির্ভীকভাবে খেলতে হবে। আউট হওয়ার ভয় না করে বল আক্রমণ করলেই বড় রান আসতে পারে।’
বিশ্বকাপের আগে দারুণ প্রস্তুতি নিয়েছে ইংল্যান্ড। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করেছে তারা। দারুণ ছন্দে থাকলেও শিরোপার কথা না ভেবে প্রতিটি ম্যাচে ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগ দিচ্ছেন ব্রুক। তিনি বলেন, ‘আমরা ম্যাচ ধরে সামনে এগোতে চাই। কয়েক সপ্তাহ পর দেখা যাবে আমরা কোথায় যেতে পারি। তবে আমরা আত্মবিশ্বাসী এবং টুর্নামেন্টে শেষ পর্যন্ত যেতে চাই।’

আইপিএল বাদে ভারতীয় ক্রিকেটারদের বিদেশের কোনো লিগে খেলতে দেওয়া হয় না। রবিচন্দ্রন অশ্বিনের অবশ্য এমন বাধ্যবাধ্যকতা নেই। কারণ, তিনি তো আইপিএল ছেড়ে দিয়েছেন। এবার তিনি নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। তাঁর সঙ্গে এক দলে দেখা যাবে পাকিস্তানের পেসার হারিস রউফকে।
২০ মিনিট আগে
অস্ট্রেলিয়া থেকে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশে ফেরার কয়েক ঘণ্টা পরই মিরপুরে বিসিবি কার্যালয়ে বুলবুল।
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় আড়াই মাসের মতো। এখনো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ টের পাওয়া যাচ্ছে। প্রিয় দলের খেলা দেখতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমন মুহূর্তেই মিলেছে এক দুঃসংবাদ। যে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান, সেই স্টেডিয়ামে এক দর্শকের মৃত্যু নাড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্
১ ঘণ্টা আগে
মাঠের বাইরের বিভিন্ন কাণ্ডে এর আগেও অনেকবার বিতর্ক তৈরি করেছেন হার্দিক পান্ডিয়া। কখনো মদ্যপান করে আবার কখনো বান্ধবীদের নিয়ে পার্টি করে খবরের শিরোনাম হয়েছেন। ভারতের তারকা অলরাউন্ডার এবার সমালোচিত হলেন ১৫ কোটি টাকার গাড়ি চালিয়ে।
২ ঘণ্টা আগে