
একদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে বিশ্বকাপের দর্শক এবার বাংলাদেশ। তবে বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটারদের আয়োজন করেছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। বিশ্বকাপের সময়ে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতেই মিরপুর শেরেবাংলায় বিসিবির এই আয়োজন শুরু হয়ে গেল আজ। হয়ে গেল প্রথম ম্যাচও। যে ম্যাচে ‘এ’দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দুরন্তের বিপক্ষে লিটন দাস ও সাইফ হাসানের ফিফটিতে ৬ উইকেটে জিতেছে ধুমকেতু।
জয়ের জন্য ১৪৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে মোটেও বেগ পেতে হয়নি লিটন দাসের নেতৃত্বাধীন জাতীয় দলের মোড়কে গড়া ধুমকেতুকে। দলীয় ৩৪ রানে ব্যক্তিগত ১৭ রান করে ওপেনার তানজিদ হাসান তামিম আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটে দারুণ একটা জুটি গড়েন সাইফ হাসান ও লিটন দাস। ৭৮ রানের জুটি গড়ে সহজ জয়ের ভীত গড়ে দেন তারা। যদিও ৩০ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৫০ রান করে সাইফ আউট হয়ে গেলেও ৪৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক লিটন। ১০টি চারে সাজানো তাঁর ইনিংসই ২৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতিয়ে দেয় ধুমকেতুকে (১৪৬/৪)।
এর আগে টসে হেরে আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৩ রান তোলে দুরন্ত। নামে দুরন্ত হলেও দলটির কোনো ব্যাটারই দুরন্ত কোনো ইনিংস খেলতে পারেননি। অবশ্য ওপেনিংয়ে এসেই ব্যাটে ঝড় তোলার চেষ্টা করেছিলেন জিশান আলম। ১টি চার ও ১টি ছয়ে ৬ বলে ১৪ রানও তুলে ফেলেছিলেন। কিন্তু তাঁর ইনিংসটা যেন দপ করে নিভে যাওয়ার আগে জ্বলে ওঠার মতোই। বেশিদূর এগোতে পারেননি। চতুর্থ ওভারেই আউট হয়ে যান তিনি। বেশি সময় উইকেটে থাকতে পারেননি আজিজুল হক তামিমও। ২১ বলে ১৬ রান করে তিনি যখন আউট হলেন দুরন্তর রান—৬৭/২।
এরপরই চাপে পড়ে দুরন্ত। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ইনিংস সর্বোচ্চ ৩৬ বলে ৩৯ রান করেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। বল হাতে সবচেয়ে সফল রিশাদ হোসেন; ২১ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ঘরের মাঠে বিশ্বকাপ। অথচ বড় সংগ্রহ তুলতে হিমশিম খেল শ্রীলঙ্কা। শেষ দিকে কামিন্দু মেন্ডিসের ঝড়ে লড়াকু সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকেরা। একসময় কোণঠাসা হয়ে পড়লেও আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৩ রানে থামে তারা। প্রথম ইনিংসেই বাজে এক রেকর্ডে নাম উঠে গেল শ্রীলঙ্কার এক ক্রিকেটারের।
৩ ঘণ্টা আগে
ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ট্রাম্প কর্তৃক বর্ধিত শুল্কের প্রভাব পড়েছে ভারত-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কেও। দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়নে এখন কাজে লাগানো হচ্ছে ক্রিকেটকে।
৫ ঘণ্টা আগে
স্কোরবোর্ডে ১৮৪ রান বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি কিছু না ঠিকই। তবে নেপালের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের জন্য এটা একটু কঠিনই। তার ওপর প্রতিপক্ষ যখন হয় ইংল্যান্ড, তখন চাপ থাকাটাই স্বাভাবিক। বিশ্বকাপের সময় সেই স্নায়ুচাপ আরও বেড়ে যায়। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ ইংল্যান্ডের সঙ্গে শেষ বল পর্যন্ত
৬ ঘণ্টা আগে
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অপরাজেয়র। কিন্তু সালেহীন রিফাত সাদের ঝোড়ো ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রেখেছিল দলটির। শেষ পর্যন্ত সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে অগ্রণীকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তাওহীদ খানের দল।
৬ ঘণ্টা আগে