
সময় যখন খারাপ আসে তখন যেন কোনো কিছুই ভালো যায় না। বাংলাদেশের কাছে টেস্টে ধবল ধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। সেখানে একটি প্রশ্নের জবাবে নিজ দেশের সাংবাদিকের ওপর মেজাজ হারান তিনি।
ঢাকা টেস্টে বাংলাদেশের কাছে ১০৪ রানের হারে পিছিয়ে পড়েছিল পাকিস্তান। ধবল ধোলাই এড়াতে সিলেট টেস্টে জেতার বিকল্প ছিল না সফরকারীদের জন্য। এবারও পেরে উঠেনি। শেষ দিনের জয়ের সুযোগ ছিল দুই দলের সামনেই। কিন্তু ৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় ৩৫৮ রানে থেমেছে পাকিস্তানের ইনিংস। ৭৮ রানের হারে ধবল ধোলাই ধোলাই হয়েছে দলটি।
এ নিয়ে বাংলাদেশের কাছে টানা দুটি টেস্ট সিরিজে ধবল ধোলাই হলো পাকিস্তান। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতেও ২-০ ব্যবধানে হেরেছিল স্বাগতিকেরা। বাংলাদেশের কাছে টানা ৪ টেস্ট হেরে তীব্র সমালোচনার মুখে পাকিস্তান। মাসুদের দলকে রীতিমতো ধুঁয়ে দিচ্ছেন ভক্তরা। সিলেট টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে দলের বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি দলের সঙ্গে বিভিন্ন ভূমিকায় যুক্ত সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক পাকিস্তানি সাংবাদিক। বিষয়টা ভালো লাগেনি মাসুদের।
ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ‘আপনি কি আবেগ দিয়ে চিন্তা করছেন? পরিবর্তন স্ট্রাকচারাল। আপনি একটা দৃষ্টিকটু উপায় বেছে নিয়েছেন। ইমোশন এক পাশে রাখুন। এখানে ইমোশনের দাম নেই। আমি কাউকে রক্ষাও করছি না, কারও সমালোচনাও করছি না। পাকিস্তানের ক্রিকেটের উন্নতি ছাড়া আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই।’
দল হেরে গেলে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের মূল্যায়ন করা হয় বলেও দাবি করেছেন মাসুদ, ‘আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। দল না জিতলে কারও পারফরম্যান্স গণ্য করা হয় না। সেটা ৫ রান হোক বা ১০০ রান। সিরিজ না জিতলে এসব হিসেব করা হয় না। সবাই তো পাকিস্তানেরই খেলোয়াড়। একটু কম আবেগ দিয়ে ভাবার চেষ্টা করুন। সিরিজ হেরে যাওয়ায় আমরা ক্ষমাপ্রার্থী। তবে আবেগ দিয়ে আমরা দেখি না, বরং আরও ভালো করার চেষ্টা করি।’

শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেভাগেই। দুবাইয়ে ভারতীয় ক্রিকেটার, ভক্ত-সমর্থকদের সবাই তখন অপেক্ষা করছিলেন, ম্যাচটা কখন শেষ হবে। দীপ্তি শর্মা ইনিংসের শেষ বলে লঙ্কান ব্যাটার কৌশিনি নুথিয়াঙ্গাকে বোল্ড করে সারলেন আনুষ্ঠানিকতা। ভারত অষ্টমবারের মতো জিতল নারী এশিয়া কাপ।
২ ঘণ্টা আগে
ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। মিথ্যা চোটের নাটক, ড্রেসিংরুমের তথ্য ফাঁস, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এমন ঘটনায় পাকিস্তানি বাঁহাতি ব্যাটার কঠিন শাস্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
রাকিবুল হাসান চার মারতেই উদযাপন শুরু বাংলাদেশের। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রাকিবুলের বাঁধভাঙা উদযাপনে যোগ দেন শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা। সুদূর পচেফস্ট্রুম থেকে সেই রেশ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। ছয় বছর আগের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের কথা বলা হচ্ছে, সেটা অনেকেই বুঝতে পেরেছে
৫ ঘণ্টা আগে
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। এখন নিচের সারিতে অবস্থান করছে এশিয়ার এই দল।
৬ ঘণ্টা আগে