উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডের এই ম্যাচে মাঠে নামলেই ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে নতুন এক মাইলফলক গড়বেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এই ম্যাচ দিয়ে স্প্যানিশ কিংবদন্তি ও সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকার ক্যাসিয়াসকে পেছনে ফেলে এককভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়বেন রোনালদো। এর আগে ইয়াং বয়েজের বিপক্ষে ক্যাসিয়াসের ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়েছিলেন সিআর সেভেন। এবার ক্যাসিয়াসকে ছাড়িয়ে আরও এগিয়ে যাওয়ার পথে পর্তুগিজ মহাতারকা।
রোনালদোর মাইলফলকের পাশাপাশি আজকের ম্যাচটি ম্যানইউর জন্য আরেক দিক থেকেও বেশ চ্যালেঞ্জিং। ইয়াং বয়েজের বিপক্ষে গোল পেলেও তাঁর দল হেরছে ২-১ গোলে।
আজ ভিয়ারিয়ালের বিপক্ষেও জিততে না পারলে বিপদে পড়তে হতে পারে রেড ডেভিলদের। ওলে গুনার সুলশারের দলের জন্য ম্যাচটি প্রতিশোধেরও। গত মৌসুমে ইউরোপা লিগের ফাইনালে এই ভিয়ারিয়ালের কাছেই হেরেছিল ম্যানইউ।
নতুন কীর্তি গড়ার আগে অবশ্য ফুরফুরে মেজাজেই আছেন রোনালদো। অনুশীলন মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে ৩৬ বছর বয়সী মহাতারকা লিখেছেন, ‘সুন্দর প্রতিযোগিতা ফিরে এসেছে।’
সুন্দর প্রতিযোগিতা বলতে চ্যাম্পিয়নস লিগ বুঝিয়েছেন রোনালদো। শুধু বেশি ম্যাচ খেলেই নয়, সবচেয়ে বেশি গোলসহ আরও অনেক রেকর্ড গড়ে নিজেকে তিনি নিয়ে গেছেন সবার ঊর্ধ্বে।

শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালের পালা। বোস্টনে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফ্রান্স-মরক্কো। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় আর্জেন্টিনা। অনেকেই হয়তো মনে করতে পারেন তুমুল আলোচিত-সমালোচিত আর্জেন্টিনা-মিসর ম্যাচের প্রভাব কি পড়ছে শেষ আটের প্রথম ম্যাচের ওপর? আসলে এখানে ব্যাপারটা অন্য কিছু।
৩৪ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর শ্বাসরুদ্ধকর শেষ ষোলোর ম্যাচের ৩-২ স্কোরকার্ড ছাপিয়ে আলোচনায় রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। জয়ের পরও তাই আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা অস্বস্তিতে পড়েছেন। লেতেক্সিয়ে আর্জেন্টাইনদের সুবিধা দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে এমন চর্চা চলছে। ফুটবল বিশ্লেষকদের মতে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ক
১ ঘণ্টা আগে
পিছিয়ে থেকে ৩-২ গোলের জয়—আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য জয়ের পর স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত আর্জেন্টিনা ফুটবল দল। মেসিকে কাঁধে তুলে উদ্যাপন করেছেন সতীর্থরা। কিন্তু ৩-২ গোলের ফল যে সবকিছু নয়, সেটা গত রাতে যাঁরা ম্যাচ দেখেছেন, নিশ্চয় বুঝতে পেরেছেন। ম্যাচের একেবারে শেষভাগে এসে রেফার
২ ঘণ্টা আগে
কিছু দল আছে, যারা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে নয়, বরং সুযোগের অপেক্ষা করে ঠিক সময়ে আঘাত হানার। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনও এমনই ছিল। ১৬ বছর পর সেই পুরোনো চেহারার আরেকটি ঝলক দেখা গেল ডালাসে। পর্তুগাল শেষ পর্যন্ত লড়াই করেছে, ক্রিস্টিয়ানো রোনালদোও সুযোগের অপেক্ষায় ছিলেন। কিন্তু বিশ্বাসে ভর করে শেষ হাসি
৩ ঘণ্টা আগে