
এই নাচ চলবেই—ম্যাচ শেষে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্যাপশনে এটা লিখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর পুরো সান্তিয়াগো বার্নাব্যুতে গ্যালারিজুড়ে লেখা ছিল, বর্ণবাদকে না বলুন। চ্যাম্পিয়নস লিগের গত রাতের রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচে যে আলোচনায় ভিনির বর্ণবাদ ইস্যু থাকবে, সেটা একরকম অনুমিতই ছিল। শেষ পর্যন্ত ম্যাচটা জিতে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকিট কেটেছে।
প্লে অফের প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে রিয়াল জিতেছিল ভিনির গোলেই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগ উঠেছিল বেনফিকা ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেসতিয়ান্নির বিরুদ্ধে। গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে প্রেসতিয়ান্নিকে ছাড়া খেলতে নেমে ২-১ গোলে হেরে যায় বেনফিকা। দুই লেগ মিলে ৩-১ গোলে জিতে শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে দলটির মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি সাংবাদিকদের বলেন, ‘যাঁরা বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাঁদের সবার জন্যই এই জয়।’
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল দ্বিতীয় লেগে ১৪ মিনিটে রাফা সিলভার গোলে এগিয়ে যায় বেনফিকা। দুই লেগ মিলিয়ে তাতে ১-১ সমতায় ফেরে বেনফিকা। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে হারানো কি এতটাই সহজ! ১৬ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান চুয়ামেনি। আর ম্যাচের শেষ দিকে এসে ভিনির গোলে ব্যবধান আরও একটু বাড়িয়ে নেয় রিয়াল।
৩-১ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিতের পর সাংবাদিকদের সামনে কথা বলেছেন চুয়ামেনি। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার ভিনিকে প্রশংসায় ভাসিয়েছেন। একই সঙ্গে তিনি (চুয়ামেনি) জানিয়েছেন, প্রেসতিয়ান্নিকে খেলতে না দিয়ে উয়েফা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রিয়াল মিডফিল্ডার বলেন, ‘আমার কাছে ফুটবলের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে রয়েছে। ভিনি তার আত্মবিশ্বাস ধরে রেখেছে ও কী করতে হবে সেখানে ফোকাস ছিল তার। আমার মতে সেই ছেলেকে (প্রেসতিয়ান্নি) খেলতে না দিয়ে তারা (উয়েফা) ঠিক করেছে।’
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ-বেনফিকা প্লে-অফের দ্বিতীয় লেগ শুরুর আগেই এক দর্শককে বহিষ্কার করা হয়েছে। স্টেডিয়ামের ‘সাপোর্টার্স স্ট্যান্ডে’ একজনকে নাজি স্যালুট দিকে দেখা যায়। সঙ্গে সঙ্গে এটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ার পর দ্রুতই তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে সেমিফাইনালে ওঠা অনেক কঠিন হয়ে গেছে ভারতের জন্য। হাতে থাকা দুটি ম্যাচ জিতলেও সূর্যকুমার যাদব-অভিষেক শর্মা-জসপ্রীত বুমরাদের সেমির টিকিটের নিশ্চয়তা নেই। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-জিম্বাবুয়ে ম্যাচ।
২৬ মিনিট আগে
পাকিস্তান এখন খাদের কিনারায়। সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে ‘যদি-কিন্তু’র ওপর। কলম্বোর প্রেমাদাসায় গতকাল নিউজিল্যান্ডের জয়ে সেমির আশা জ্বলজ্বল করছে পাকিস্তানের। ৬১ রানে হেরে শ্রীলঙ্কার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবে লঙ্কানদের বিদায়ঘণ্টা বেজে গেলেও পাকিস্তানের পথের
১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের হার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্বপ্নকে খাদের কিনারায় দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ-১-এর বর্তমান চিত্রপট অন্তত সে ইঙ্গিতই দিচ্ছে। প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত হওয়ার পর এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দাপুটে জয়ের পর সুপার এইটের এই গ্রুপটি এখন
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা যেভাবে শ্রীলঙ্কা করেছিল, সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। কলম্বোর প্রেমাদাসা থেকে পাল্লেকেলে স্টেডিয়াম—দর্শকপূর্ণ স্টেডিয়ামে গ্রুপ পর্বে দাপট দেখিয়ে খেলে সুপার এইটে উঠেছিল লঙ্কানরা। দাসুন শানাকা, কুশল মেন্ডিসদের নিয়ে ভক্ত-সমর্থকদের আশা-প্রত্যাশাও বেড়ে গিয়েছিল।
৩ ঘণ্টা আগে