
চতুর্থ টি-টোয়েন্টি ভেসে যায় বৃষ্টিতে। তার আগে প্রথম তিন ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যে। ম্যাচের ফল এসেছে শেষ ওভারে। কিন্তু ব্যতিক্রম হয়ে থাকল শেষ ম্যাচ। যেখানে ক্যারিবীয়দের ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।
সিরিজের শুরুটা ভালো ছিল না নিউজিল্যান্ডের জন্য। প্রথম ম্যাচে হেরে যায় তারা। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা তিন জয় তুলে নিল মিচেল সান্টনারের দল। সিরিজটা প্রত্যাবর্তনের গল্প হয়েই জমা থাকল ব্ল্যাক ক্যাপসদের জন্য। চতুর্থ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় একটা বিষয় নিশ্চিত ছিল—সিরিজ হারছে না নিউজিল্যান্ড। তবে সিরিজ বাঁচাতে চাইলে জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে। এমন সমীকরণে শেষ ম্যাচে কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮.৪ ওভারে ১৪০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ২৬ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় স্বাগতিকেরা। উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলেন টিম রবিনসন ও ডেভন কনওয়ে। ৪৫ রান করে ফেরেন রবিনসন। দলীয় ১০৬ রানে রাচিন রবীন্দ্রকে (২১ রান) হারায় নিউজিল্যান্ড। মার্ক চাপম্যানকে নিয়ে বাকি কাজটুকু সারেন কনওয়ে। ৪৭ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। চাপম্যানের ব্যাট থেকে আসে ২১ রান। স্বাগতিকদের পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করে নেন রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। ৪৮ রানেই ৫ উইকেট হারায় তারা। সে ধাক্কা সামলে আর নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারেনি সফরকারী দল। ৩৮ রান আসে রস্টন চেজের ব্যাট থেকে। ৩৬ রান করেন শেফার্ড। জেসন হোল্ডারের অবদান ২০ রান। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার জ্যাকব ডাফি। জেমস নিশামের শিকার ২ উইকেট।

ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ট্রাম্প কর্তৃক বর্ধিত শুল্কের প্রভাব পড়েছে ভারত-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কেও। দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়নে এখন কাজে লাগানো হচ্ছে ক্রিকেটকে।
১ ঘণ্টা আগে
স্কোরবোর্ডে ১৮৪ রান বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি কিছু না ঠিকই। তবে নেপালের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের জন্য এটা একটু কঠিনই। তার ওপর প্রতিপক্ষ যখন হয় ইংল্যান্ড, তখন চাপ থাকাটাই স্বাভাবিক। বিশ্বকাপের সময় সেই স্নায়ুচাপ আরও বেড়ে যায়। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ ইংল্যান্ডের সঙ্গে শেষ বল পর্যন্ত
৩ ঘণ্টা আগে
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অপরাজেয়র। কিন্তু সালেহীন রিফাত সাদের ঝোড়ো ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রেখেছিল দলটির। শেষ পর্যন্ত সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে অগ্রণীকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তাওহীদ খানের দল।
৩ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্স দেখে ভারত-পাকিস্তান ম্যাচকে এখন ‘হাইভোল্টেজ ম্যাচ’ বলার সুযোগ নেই। তবে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ ছাড়া দুই দল মুখোমুখি হওয়ার সুযোগ হয় না দেখে এই ম্যাচের দিকে তাকিয়ে আইসিসি থেকে শুরু করে কোটি কোটি ক্রিকেটপ্রেমী। এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তখন শোনা যাচ্ছে
৩ ঘণ্টা আগে