বেন স্টোকসের বিদায়ের পরেই ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে সারা বিশ্বে। সাবেক ক্রিকেটারদের আশঙ্কা, ওয়ানডে থেকে অবসর নিতে পারেন আরও কিছু বিশ্বমানের ক্রিকেটার। ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রী তেমন এক অলরাউন্ডারের সম্পর্কে বলেছেন। তিনি জানিয়েছেন, ওয়ানডে বিশ্বকাপের পর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও এই সংস্করণ থেকে অবসর নিতে পারেন।
ওয়ানডের ভবিষ্যৎ এতটাই অন্ধকারে যে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম সংস্করণটিকে বাদ দেওয়ার কথাও বলেছেন। আবার অনেকের অভিমত, ৫০ ওভারের ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে। সংস্করণটির এমন কঠিন মুহূর্তে শাস্ত্রী বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ হবে। তাই হয়তো হার্দিক সেই আসরে খেলবে। তারপর দেখবেন সে হয়তো ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারে। তার পূর্ণ অধিকার রয়েছে নিজের পছন্দের সংস্করণ খেলার।’
হার্দিক টি-টোয়েন্টি ক্রিকেটকে ভীষণ পছন্দ করেন বলে জানিয়েছেন শাস্ত্রী। ভারতের সাবেক কোচ বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেট থেকে ধীরে ধীরে ক্রিকেটাররা উৎসাহ হারাচ্ছে। টেস্ট ক্রিকেটের গুরুত্ব সব সময় থাকবে। টি-টোয়েন্টি ক্রিকেটেও বিনোদন রয়েছে। এখন থেকেই ক্রিকেটাররা নির্দিষ্ট সংস্করণ বেছে নিচ্ছে। হার্দিককেই দেখুন। টি-টোয়েন্টি ছাড়া সে অন্য সংস্করণ খেলতে চায় না।’
টি-টোয়েন্টির জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়ছে। ফলে দেশগুলোও ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে বেশি মনোযোগ দিয়েছে। সংক্ষিপ্ত সংস্করণে ক্রিকেট বোর্ডগুলোর এমন মনোযোগ ওয়ানডের ওপর চাপ বাড়িয়েছে। এ ছাড়া আইসিসির ঠাসা সূচির কারণে ক্রিকেটাররাও তিন সংস্করণের ধকল সইতে পারছেন না। ওয়ানডেকে বিদায় বলে যার বাস্তব উদাহরণ হয়েছেন স্টোকস।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে