Ajker Patrika

একসঙ্গে দুই টুর্নামেন্টের দল দিল বাংলাদেশ, আছেন কারা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৯: ২৭
একসঙ্গে দুই টুর্নামেন্টের দল দিল বাংলাদেশ, আছেন কারা
নারী এশিয়া কাপের দল দিল বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

২০২৬ নারী এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলটা খেলবে নারী এশিয়ান গেমসেও।

নারী এশিয়া কাপ ও নারী এশিয়ান গেমস কাছাকাছি সময়ে হবে বলে বিসিবি আজ সংবাদ বিজ্ঞপ্তিতে দুই টুর্নামেন্টের জন্য একটা দলই ঘোষণা করেছে। নিগার সুলতানা জ্যোতি এই দুই টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। এই ১৫ জনের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২৮ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে জ্যোতির। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৬৫৩ রান করেছেন তিনিই। ব্যাটিং লাইনআপে তাঁর সঙ্গে আছেন শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌসরা।

এশিয়া কাপ ও নারী এশিয়ান গেমসে সহঅধিনায়ক হিসেবে থাকছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। মূলত স্পিন নির্ভর দলই দিয়েছে বিসিবি। আছেন আরেক বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। স্পিন বোলিং লাইনআপে আরও আছেন তিন লেগস্পিনার স্বর্ণা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন এবং প্রথাগত স্পিনার সুলতানা খাতুন। যাঁদের মধ্যে শেষের দিকে নেমে ক্যামিও ইনিংসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন স্বর্ণা।

পেস বোলিংয়ের নেতৃত্বে থাকছেন মারুফা আক্তার। গতি-সুইয়ে ব্যাটারদের কাবু করার কৌশল দারুণভাবে রপ্ত করেছেন তিনি। আছেন আরও দুই পেসার রিতু মনি এবং ফারিহা ইসলাম তৃষ্ণা। রিতুর ব্যাটিংটাও কার্যকরী হয়ে উঠতে পারে।

২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুবাইয়ে হবে নারী এশিয়া কাপ। বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। ৬ ও ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে জ্যোতির দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। চীনের বিপক্ষে ১৭ সেপ্টেম্বর এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ।

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের বাংলাদেশ দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার,
রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত