ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মাঠ ভেজা থাকায় খেলা গড়াল ৪২ ওভারের। কলকাতার ইডেন গার্ডেন্সে সেই প্রভাবে প্রভাবিত হলেন নাঈমুর রহমান নয়ন, এসএম মেহেরব, আশিকুর জামানরা।
তিনজনের বোলিং তোপে মাত্র দুজন ব্যাটার ছুঁতে পারলেন দুই অঙ্ক। বাকি নয়জনের রান ফোন নম্বরের মতো—২,২, ০,৫, ২,১, ০,১, ০! এক কথায়, ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ক্রিকেট শেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন দলের ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের মাত্র ৫৩ রানে গুঁড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো যুবারা।
সফরে প্রথম তিন ম্যাচ জিতে সবার আগে ফাইনালে উঠেছিল যুব ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। বৃষ্টির কারণে একটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। সিরিজের আরেক দল ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ কোনো ম্যাচ জিততে পারেনি।
২৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজ বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। প্রথম পাওয়ার প্লেতে ৪ উইকেট খুইয়ে ম্যাচ থেকেই ছিটকে স্বাগতিকেরা।
পঞ্চম উইকেটে উদয় সাহারন ও কুশল তাম্বে বিপর্যয় কাটানোর চেষ্টা করলেও পেরে ওঠেননি। ১৮ তম ওভারে উদয়কে ফিরিয়ে ভারতের ভরাডুবি নিশ্চিত করেন নয়ন। স্বাগতিকেরা শেষ ছয় উইকেট হারায় মাত্র ৫ রানে।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল সফরকারীরাও। সেখান থেকে দলকে উদ্ধার করেন আইচ মোল্লা (৯৩)। তাঁকে যোগ্য সঙ্গ দেন আশিকুর (৫০)। আইচ-আশিকুরের ৯৪ রানের জুটিতেই চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
২ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৬ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৮ ঘণ্টা আগে