বিশ্বকাপের গল্পটা সব সময় বাংলাদেশের জন্য হতাশার। সেটা ওয়ানডে হোক কিংবা টি-টোয়েন্টি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন গল্পটা ভিন্ন হয় সেই লক্ষ্যে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে নাজমুল হোসেন শান্ত-তাসকিন আহমেদরা।
যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে তাই নিজেদের ফটোসেশনটা আজ মিরপুরে সেরে নিয়েছে বাংলাদেশ দল। বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা উড়ানোর সুযোগ পাওয়া ১৫ ক্রিকেটারের ওপর বিসিবির বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের প্রত্যাশা কী সেটা জানতে চাওয়া হয়েছিল আজ।
নিজের মতামত জানাতে গিয়ে ক্রিকেটারদের স্বাধীনভাবে বিশ্বকাপে খেলতে বলেছেন পাপন। মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সাহস করে খেলতে হবে। টি-টোয়েন্টি এমন একটা খেলা, ভয় মাথায় ঢুকলে কখনো সফল হওয়া যাবে না। খুব চাপ যেন না হয়, স্বাধীনভাবে যেন নিজেদের খেলাটা খেলে।’
আর দল নিয়ে প্রত্যাশার বিষয়ে পাপন বলেছেন, ‘প্রত্যাশা কম হওয়ার সুযোগই নেই। ওরা যেন ভালো খেলে। হার-জিত নিয়ে দেশের মানুষ মাথা ঘামায় না। দেশের মানুষও মাথা ঘামায় না।’
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে তাসকিন আহমেদের সঙ্গে যৌথভাবে ৮ উইকেট নিয়েও বিশ্বকাপে সুযোগ পাননি সাইফউদ্দিন। বাংলাদেশি অলরাউন্ডারের সুযোগ না পাওয়া নিয়ে পাপন বলেছেন, ‘এখানে ইস্যুটা হচ্ছে আপনার... সাইফউদ্দিন থাকতেই পারত। মানে সাইফউদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না। না থাকলেও যে একদম হুলুস্থূল কিছু হয়েছে, তা আমি মনে করি না। আমি মনে করি যে তিন পেসার খেলাবে। সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন, মোস্তাফিজুর ও শরীফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম।’

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধাবস্থায় বেঁচে থাকাই হয়ে পড়েছে অনেক অনিশ্চিত। তাঁদের মধ্যে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রিও ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী কেট
৭ ঘণ্টা আগে
আরও এক আইসিসি ইভেন্টে ব্যর্থ পাকিস্তান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক এক
৭ ঘণ্টা আগে
হ্যাটট্রিক শিরোপা হলো না উত্তরাঞ্চলের। আজ বিসিএল ওয়ানডের ফাইনালে টানা দুই বারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের কাছে হেরে গেছে ৫ উইকেটে। বিসিএল ওয়ানডেতে এটি দ্বিতীয় শিরোপা মধ্যাঞ্চলের। এরে আগে তারা শিরোপা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। মিরপুর শেরেবাংলায় আজ প্রতিযোগিতার ফাইনালে উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য
৮ ঘণ্টা আগে
দূরপাল্লার শট—এমন শটে কতবারই তো গোলের দেখা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। হতাশও হয়েছেন। তবে এবারের হতাশাটা সবচেয়ে বেশি। চীনের মতো বড় দলের বিপক্ষে খেলার সুযোগই মেলে কপালগুণে, সেখানে গোল পাওয়ার কথা কল্পনাও করা যায় না। ঋতুপর্ণাকে ফিরে যেতে হলো তাই খুব কাছ থেকে।
৮ ঘণ্টা আগে