রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে কদিন আগে শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। এবার টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা হলো।
আগামী ২৭ আগস্ট শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। ফাইনাল ১১ সেপ্টেম্বর। ভেন্যু হিসেবে দুবাই ও শারজাকে বেছে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সংস্করণের হওয়ায় সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
আজ বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ। সামাজিক মাধ্যমে সূচি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান। এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই শুরু ২৭ আগস্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল ১১ সেপ্টেম্বর। এশিয়া কাপের ১৫ তম আসর টি-টোয়ন্টি বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মঞ্চ হতে যাচ্ছে।’
টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। শারজায় তাদের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। দুবাইয়ে দ্বিতীয়টি ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ২৭ আগস্ট বাংলাদেশের গ্রুপ পর্বের দুই প্রতিপক্ষকে দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।
পরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ নির্ধারিত হবে বাছাই পর্বের পর।
এশিয়া কাপের সূচি:
| তারিখ | দল | গ্রুপ | ভেন্যু |
|---|---|---|---|
| ২৭ আগস্ট (শনিবার) | শ্রীলঙ্কা-আফগানিস্তান | বি | দুবাই |
| ২৮ আগস্ট (রবিবার) | ভারত-পাকিস্তান | এ | দুবাই |
| ৩০ আগস্ট (মঙ্গলবার) | বাংলাদেশ-আফগানিস্তান | বি | শারজা |
| ৩১ আগস্ট (বুধবার) | ভারত-বাছাইয়ে নির্ধারিত হবে | এ | দুবাই |
| ১ সেপ্টম্বর (বৃহস্পতিবার) | বাংলাদেশ-শ্রীলঙ্কা | বি | দুবাই |
| ২ সেপ্টেম্বর (শুক্রবার) | পাকিস্তান- বাছাইয়ে নির্ধারিত হবে | এ | শারজা |
| ৩ সেপ্টেম্বর (শনিবার) | বি১-বি২ | সুপার ফোর | শারজা |
| ৪ সেপ্টেম্বর (রবিবার) | এ১-এ২ | সুপার ফোর | দুবাই |
| ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) | এ১-বি১ | সুপার ফোর | দুবাই |
| ৭ সেপ্টেম্বর (বুধবার) | এ২-বি২ | সুপার ফোর | দুবাই |
| ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) | এ১-বি২ | সুপার ফোর | দুবাই |
| ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) | বি১-এ২ | সুপার ফোর | দুবাই |
| ১১ সেপ্টেম্বর (শনিবার) | ফাইনাল | — | দুবাই |
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

সাদা বলের দুটি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া দল। আজ বিকেল ৫টা ২৩ মিনিটের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সফরকারীদের প্রথম ভাগের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে মেক্সিকোতে পৌঁছেই অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়েছে জাপান জাতীয় ফুটবল দল। মাঠের খারাপ অবস্থার কারণে দলটিকে মাত্র দুই দিনের মধ্যে দুবার অনুশীলন ভেন্যু পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছে জাপানি গণমাধ্যম।
২ ঘণ্টা আগে
কাতার বিশ্বকাপের সেই টুর্নামেন্টটি অবশ্য শেষ পর্যন্ত শেষ হয়েছিল আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে, যেখানে লুসাইল স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ফাইনালে তারা ফ্রান্সকে হারিয়েছিল। ইতিহাস বলছে, এক নম্বরে থাকার আনন্দ বিশ্বকাপের মূল মঞ্চে গিয়ে প্রায়শই বিষাদে রূপ নিয়েছে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিসরের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচকে সামনে রেখে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বৃহস্পতিবার বিকেলের অনুশীলনে নতুন কিছু সমন্বয় দেখা গেছে, যেখানে আগের দিনের তুলনায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও ছিল।
৩ ঘণ্টা আগে