ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে বড় অবদান রেখেছেন রেখেছেন তাবারেজ শামসি। তাঁর উইকেটের স্পিন জাদুতে ৯০ রানের বিশাল ব্যবধানে হারে ইংলিশরা।
এমন পারফরম্যান্সের আগে শামসির স্ত্রী খাদিজা শরিফের চাওয়া ছিল ৪ উইকেট। কিন্তু সীমিত সংস্করণের ম্যাচটিতে স্ত্রীর চাওয়াকেও ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ উইকেট পেয়েছেন শামসি। সাধারণত ২০ ওভারের ম্যাচে ৫ উইকেট পাওয়া খুবই কঠিন। ম্যাচে সেই কঠিন কাজটিই করলেন স্ত্রীর চাওয়াতে। উইকেট নেওয়ার সময় তাঁর উদ্যাপনে ছিল বাড়তি আবেগ। ম্যাচ শেষে উচ্ছ্বাসের ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘ম্যাচের আগে যখন আমার স্ত্রী ৪ উইকেটের কথা বলছিল, তখন ওর দিকে অবাক দৃষ্টিতে চেয়েছিলাম। মনে হচ্ছিল যেন সুপার মার্কেটে উইকেট কেনা যায়। তাই উদ্যাপনে একটু বেশি উচ্ছ্বসিত ছিলাম।’
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে রেকর্ডও গড়েছেন শামসি। টি-টোয়েন্টিতে তিনি এখন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি। চায়নাম্যানের বর্তমান উইকেট ৬৬টি। তিনি কাল ডেল স্টেইনকে ছাড়িয়ে গেছেন। সাবেক তারকা ফাস্ট বোলারের উইকেট ৬৪টি।

বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দিয়ে তোপের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাতে করে তাঁর চেয়ার নড়েচড়ে যাওয়ার মতো অবস্থা। এমনকি উয়েফার ৫৫ সদস্য দেশ ফিফার বিভিন্ন টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল। এখনো সেই সিদ্ধান্তে অনড় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
মার্সেলো বিয়েলসার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর উরুগুয়ে প্রধান কোচের খোঁজে হন্যে হয়ে ঘুরছিল। আগে থেকেই শোনা যাচ্ছিল দিয়েগো ফোরলানের নাম। আজ উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলেছে।
২ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ মাসের শেষে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর শেষ হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল।
২ ঘণ্টা আগে
বিতর্ক আর নেইমার যেন একে অপরের পরিপূরক। ম্যাচের ফল ছাপিয়ে অনেক সময় তাঁর আচরণ নিয়ে আলোচনা চলে বেশি। এবার সান্তোসের জয়ের পর প্রতিপক্ষ দলকে তাতিয়ে সমালোচিত হলেন নেইমার। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ইস্যুতে মুখ খুলল সান্তোস।
৪ ঘণ্টা আগে