মৌসুম শুরুর আগে ফরাসি সুপার কাপের শিরোপা নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজিকে)। এই ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন দলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও নেইমার।
৪-০ ব্যবধানের জয়ে শুরুটা হয় মেসির গোল দিয়ে। এরপর নেইমারও করেন জোড়া গোল। ম্যাচের পর মেসি পিএসজিতে নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে নেইমারকে। ব্রাজিলিয়ান তারকা অবশ্য জানিয়ে দিয়েছেন, মেসি সব সময় মেসি।
ইসরায়েলের তেল আবিবের ব্লুমফিল্ডে নেইমারের পাস থেকেই গোল করেন মেসি। শিরোপা জয়ের পর এই ম্যাচ দিয়ে নতুন মেসির দেখা মিলল কি না জানতে চাইলে কিছুটা বিরক্তই হন নেইমার। ব্রাজিল তারকা বলেছেন, ‘আমি সেটা মনে করি না। আমার মনে হয় মানুষ বেশি কথা বলে। তারা জানে না প্রতিদিন কী হচ্ছে, দলের ভেতরে কী ঘটছে। লিও (মেসি) হচ্ছে লিও। সে এখনো লিও। এটা বদলাবে না।’
শিরোপা দিয়ে মৌসুম শুরু করে তৃপ্ত নেইমার আরও বলেন, ‘এটা আশা করা হয় যে, আমার, লিও এবং কিলিয়ানের (এমবাপ্পে) জন্য সবকিছুই ঠিকঠাক হবে। আমরা তিনজন ভালো থাকলে, সেটা দলের জন্য ভালো। তবে আমি তৃপ্ত। জয় দিয়ে শুরু করাটা ভালো। এটা এমন ম্যাচ যেটা দিয়ে আমরা শিরোপা জিতেছি।’

মোস্তাফিজুর রহমান-মোহাম্মদ আমিরের মধ্যে চলছে ইঁদুর-বিড়াল খেলা। দুজনের মধ্যে উইকেটের ব্যবধান মাত্র ১। দুজনেই এবারের পিএসএলে উইকেটও নিচ্ছেন সমানতালে। আজ রাতে মোস্তাফিজের সামনে সুযোগ রয়েছে আমিরকে ছাড়িয়ে যাওয়ার।
২১ মিনিট আগে
মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার ঘটনায় জল কম গড়ায়নি। এই ইস্যুতে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়েছে। সম্পর্কে উন্নয়নে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি দায়িত্
২৩ মিনিট আগে
কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দলের জয়ের দিনে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। তবে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁকে জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ
৪৪ মিনিট আগে
র্যাঙ্কিংয়ের ব্যবধানটা মাঠের লড়াইয়ে ফুটিয়ে তুলতে পারল না বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ ব্যাংককের আরটিএএফ টার্ফে ৩-২ গোলে হেরেছেন আশরাফুল-আমিরুলরা।
২ ঘণ্টা আগে