বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। আজ সকালে ছেলেসন্তান এসেছে তাঁর ঘরে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ২৩ বছর বয়সী এই তারকা।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শরীফুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আজকে সকাল ৮:৩৫ এ আমাকে ছেলেসন্তান দিয়েছেন। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
দুই বছর আগে ফারদিন শেখ চাঁদনীকে বিয়ে করেন শরীফুল। তাঁদের ঘরে এটিই প্রথম সন্তান।
শরীফুল চোটের কারণে ভারত সফরে খেলতে পেরেছেন মাত্র ১টি টি-টোয়েন্টি। বাংলাদেশ দলের হয়ে তিন সংস্করণেই খেলছেন পঞ্চগড়ের এই পেসার।

বিসিবির পরিচালনা পর্ষদের প্রায় ৭ ঘণ্টার ম্যারাথন সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে হুট করে এল সাকিব আল হাসান প্রসঙ্গ। হঠাৎ সাকিবকে জাতীয় দলে ফেরানোর চিন্তা করছে বিসিবি।
১৮ মিনিট আগে
জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের এবার দেখা মিলেছে দুই জাতীয় রেকর্ডের। ১০ ইভেন্টের ফাইনালে সর্বোচ্চ পাঁচটি সোনা জিতেছে বাংলাদেশ বিমানবাহিনী। দ্বিতীয় সর্বোচ্চ চারটি জিতেছে বিকেএসপি। বাকি একটি জেতে আনসার।
২ ঘণ্টা আগে
এক অস্থির ও কঠিন সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের, আইসিসি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। এর মধ্যে আরেক খবর, বিসিবির পরিচালক পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন ইশতিয়াক সাদেক। গতকাল ফিক্সিংয়ের অভিযোগে গতকাল অডিট বিভাগ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন মোখলেসুর রহ
২ ঘণ্টা আগে
অবশেষে এসেই গেল আনুষ্ঠানিক ঘোষণা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি।
৩ ঘণ্টা আগে