
বিদ্যুৎ খরচ বাঁচাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দিনের আলোয় আয়োজনের ইঙ্গিত গতকাল দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। হচ্ছেও ঠিক তা-ই। সিরিজে কোনো দিবারাত্রির ম্যাচ থাকছে না।
বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পরিবর্তিত সূচির কথা জানিয়েছে। ওয়ানডে তিনটি শুরু হবে বেলা ১১টায়। তাতে সন্ধ্যা ৬টা-৭টা বাজলেও ফ্লাডলাইট বেশি সময়ের জন্য জ্বালানোর প্রয়োজন পড়ছে না। আর টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ২টায়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ পুরো ৪০ ওভার হলে ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শেষ হওয়ার কথা।
সময় বদলালেও বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তারিখ বদলায়নি। ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ১৭, ২০ ও ২৩ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে দুই দল। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। আর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা নয়ে থাকা দল সরাসরি খেলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড।
ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এই মাঠেই হবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচ খেলতে মিরপুরে আসতে হবে দুই দলকে। ২ মে মিরপুর শেরেবাংলায় হবে তৃতীয় টি-টোয়েন্টি।
| তারিখ | ম্যাচ | ভেন্যু | শুরুর সময় |
|---|---|---|---|
| ১৭ এপ্রিল | ১ম ওয়ানডে | মিরপুর | সকাল ১১টা |
| ২০ এপ্রিল | ২য় ওয়ানডে | মিরপুর | সকাল ১১টা |
| ২৩ এপ্রিল | ৩য় ওয়ানডে | চট্টগ্রাম | সকাল ১১টা |
| তারিখ | ম্যাচ | ভেন্যু | শুরুর সময় |
|---|---|---|---|
| ২৭ এপ্রিল | ১ম টি-টোয়েন্টি | চট্টগ্রাম | বেলা ২টা |
| ২৯ এপ্রিল | ২য় টি-টোয়েন্টি | চট্টগ্রাম | বেলা ২টা |
| ২ মে | ৩য় টি-টোয়েন্টি | মিরপুর | বেলা ২টা |

টিকিটের ক্ষেত্রে ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ (চাহিদার ওপর ভিত্তি করে দাম পরিবর্তন) পদ্ধতির কারণে ভক্তরা ক্ষুব্ধ। এর পাশাপাশি যাতায়াত খরচও দুশ্চিন্তা বাড়াচ্ছে। ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি বোস্টন স্টেডিয়ামে যাতায়াতের জন্য ৮০ ডলারের সীমিত রাউন্ড-ট্রিপ টিকিট ঘোষণা করেছে। ইংল্যান্ড ও স্কটল্যান্
৭ ঘণ্টা আগে
৬৬ মিনিটে আরও একটি দুর্দান্ত পাসে আবাহনীকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন এমেকা। তিন ফুটবলারকে কাটিয়ে কাটব্যাকে সুলেমান দিয়াবাতের কাছে বল পাঠান তিনি। ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দুই ফুটবলারের মাঝখান দিয়ে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে প্রথম গোলটি করেন দিয়াবাতে।
১২ ঘণ্টা আগে
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ শেষ হওয়ার দুই দিন পেরিয়ে গেছে। তবে আলোচনা এখনো চলছে। সেই ম্যাচে রেফারি ইস্তেফান কোভাকসের বিতর্কিত রেফারিং ম্যাচের ফল বদলে দিয়েছে বলে দাবি বার্সেলোনার। কাতালানরা এটা নিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছে।
১২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ১৭০ ম্যাচ কর্মকর্তা থাকছেন। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। বিশাল এই বহরে ব্রাজিল-আর্জেন্টিনার কর্মকর্তাদের সংখ্যাই বেশি।
১৩ ঘণ্টা আগে