Ajker Patrika

বিকেলে মাঠে নামছেন মোস্তাফিজরা, তামিমের অপেক্ষা কি ফুরোবে

ক্রীড়া ডেস্ক    
বিকেলে মাঠে নামছেন মোস্তাফিজরা, তামিমের অপেক্ষা কি ফুরোবে
তানজিদ হাসান তামিমের এখনো পিএসএলে খেলার সুযোগ মেলেনি। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দুটি ম্যাচেই বাংলাদেশি ক্রিকেটারদের দল মাঠে নামবে। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ। লাহোরে খেলছেন দুই বাংলাদেশি পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান। আর রাতে পেশোয়ার জালমির মুখোমুখি হবে করাচি কিংস। পেশোয়ারে শরীফুল ইসলাম, নাহিদ রানার অভিষেক হলেও তানজিদ হাসান তামিমের এখনো পিএসএলে খেলার সুযোগ মেলেনি।

আইপিএলে আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। পিএসএল, আইপিএলের রাতে ম্যাচ রয়েছে ইউরোপা লিগেরও। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

টিভিতে আজকের খেলা (৯ এপ্রিল, ২০২৬)
ম্যাচমুখোমুখি কারাশুরুর সময় (বাংলাদেশ সময়)সরাসরি সম্প্রচার
পিএসএলইসলামাবাদ-লাহোরবেলা ৩টা ৩০ মিনিটটি স্পোর্টস
পিএসএলকরাচি-পেশোয়াররাত ৮টাটি স্পোর্টস
আইপিএলকলকাতা-লক্ষ্ণৌরাত ৮টাস্টার স্পোর্টস ১, ২
উয়েফা ইউরোপা লিগ শেষ আট: প্রথম লেগবোলোনিয়া-অ্যাস্টন ভিলারাত ১টাসনি স্পোর্টস ১
উয়েফা ইউরোপা লিগ শেষ আট: প্রথম লেগএফসি পোর্তো-নটিংহামরাত ১টাসনি স্পোর্টস ২
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত