
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা এখনো নাজমুল হোসেন শান্তর। ২ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে করেন ১৮২০ রান। সেই ধারাবাহিকতায় সুযোগ পেয়ে যান জাতীয় দলে। নেতৃত্বও দিচ্ছেন দলকে। তবে তাঁর এই পর্যায়ে উঠে আসতে অনেক ধাপ অতিক্রম করতে হচ্ছে।
প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে আগামীকাল শুরু হচ্ছে ২০২৫-২৬ স্কুল ক্রিকেট। আজ টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়রা। বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও ছিলেন।
জাতীয় দলে ৯ বছরের ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে শান্তকে। একটা সময় তিন সংস্করণের অধিনায়ক থাকলেও বর্তমানে কেবল টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর এই আজকের শান্ত হয়ে ওঠার গল্প শুনিয়েছেন তিনি। আজ জার্সি উন্মোচন অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘সৌভাগ্যবশত অনূর্ধ্ব-১৭ পর্যায়ে একটা টুর্নামেন্ট খেলতে বাইরে যাওয়ার সুযোগ আমার হয়েছিল। সুযোগ দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ। সে সময় কেরালাতে একটা সফরই হয়েছিল। সেই টুর্নামেন্টটা আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেখানে আমি সেরা খেলোয়াড় হয়েছিলাম। তারপর বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব-১৮ থেকে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলার সুযোগ তৈরি হয়েছিল।’
ছাত্ররা যেন স্কুল ক্রিকেটকে গুরুত্ব সহকারে দেখেন, শান্তর পরামর্শ সেটাই। আজ বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার মতে স্কুল ক্রিকেটকে গুরুত্ব সহকারে দেখা উচিত। ছাত্রদের আমি বলব, খেলাটা আমরা উপভোগ করি দেখেই খেলি। একই সঙ্গে এগুলো একটা সুযোগও। এ জায়গায় ভালো করলে ভালো জায়গায় যেতে পারব।’
স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সুযোগ-সুবিধা বাড়ানো উচিত বলে মনে করেন শান্ত। আজ জার্সি উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘এই টুর্নামেন্ট যত সুন্দরভাবে করা যায়, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা যদি বাড়াতে পারি, তাহলে তারা খেলতে আসবে। অনেক সময় দেখা যায়, স্কুলগুলোকে আমন্ত্রণ করা লাগে। তখন দেখা যাবে, আমন্ত্রণ করা লাগবে না। নিজে থেকে আসবে।’
হৃদয় তো স্কুল ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ২৫ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘স্কুল ক্রিকেট নিয়ে কিছু বলতে গেলেই আবেগী হয়ে পড়ি। আমার ক্যারিয়ারই শুরু করি স্কুল ক্রিকেট দিয়ে। বছর দুয়েক আগে টসের কারণে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। যখন বৃষ্টি না হয়, এমন সময়ে স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ চালু করা হোক, সেটাই আমার চাওয়া।’
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে এ বছর ৬৪ জেলা থেকে অংশ নিচ্ছে ৩৫০ স্কুল। আগামীকাল এলাকাভিত্তিক পর্যায়ে খেলা শুরু হবে। পরে জাতীয় পর্যায়ে ম্যাচ শুরু হবে। ফাইনাল মিরপুর শেরেবাংলায় করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি দায়িত্বশীল সূত্র।

‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিল আফ্রিকার প্রতিনিধিরা।
২২ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে গিয়ে ফর্মের তুঙ্গে আছেন লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করে এরই মধ্যে আর্জেন্টিনাকে নকআউটে তুলেছেন। বিশ্বকাপ ব্যস্ততার মাঝেই নিজের জন্মদিন পালন করলেন এই তারকা ফুটবলার। মাঠের পারফরম্যান্সের মতো জন্মদিন পালনেও ব্যতিক্রম তিনি। খুশির মুহূর্তে পাশে রাখলেন দলের সঙ্গে
২৯ মিনিট আগে
নেইমারের প্রত্যাবর্তনের রাতে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ম্যাচসেরার পুরস্কার জেতার পাশাপাশি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকা ফরোয়ার্ডের প্রত্যাবর্তন নিয়েও। নেইমারের মতো তারকা ফুটবলারের ফেরাটা ব্রাজিলের জন্য অত্যন্ত গ
১ ঘণ্টা আগে
নকআউট পর্ব শুরুর আগেই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে এক কীর্তির অংশ হয়ে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গ্রুপ পর্ব শেষ করেছেন চার গোল নিয়ে। এর মাধ্যমে তিনি ছুঁয়েছেন রোনালদো, নেইমার ও জর্জিনহোর গড়া একটি বিরল রেকর্ড।
২ ঘণ্টা আগে