এশিয়া কাপে ছন্দে ফিরতে শুরু করেছেন বিরাট কোহলি। দুই ম্যাচেই রান পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ৩৫ রান করার পর হংকংয়ের বিপক্ষে করেছেন ৫৯ রান। ছন্দে ফিরতে মরিয়া কোহলির কাছে এই সময়েই পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের আবদার আরও ৩০ সেঞ্চুরি। তাঁর চাওয়া, কোহলি যেন আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি রেকর্ড ভাঙেন।
এশিয়া কাপে আজ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুই দলের রুদ্ধশ্বাস লড়াইয়ের আগে নিজের ইউটিউব চ্যানেলে কোহলির কাছে এমন আবদার করেছেন শোয়েব। তাঁর বিশ্বাস, ১০০ সেঞ্চুরির জন্য ভারতীয় ব্যাটার হয়তো যেকোনো একটি সংস্করণ বাদও দিতে পারেন। এর জন্য তিনি কোহলিকে একটি পরামর্শও দিয়েছেন, ভারতের সাবেক অধিনায়ক যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করেন। তিনি বলেছেন, ‘কোহলি সত্যি ভালোভাবে বল মাঝ ব্যাটে লাগাতে পারছে না। তার দুই ইনিংস ছিল বেশ এলোমেলো। সে পাকিস্তানের বিপক্ষে ৫৯ রান করেছে, এর জন্য শুভকামনা জানাচ্ছি। তার কাছে আমার একমাত্র পরামর্শ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করা। এই সংস্করণে তুমি মানিয়ে নিতে পারো বা না পারো। তোমাকে আরও ৩০ সেঞ্চুরি করতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে কোহলির সেঞ্চুরি ৭০টি। ২০১৯ সালে শেষবার সেঞ্চুরি করেছিলেন টেস্টে বাংলাদেশের বিপক্ষে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীনের রেকর্ড ভাঙতে হলে তাঁর আরও ৩১ সেঞ্চুরি লাগবে। ৩৩ বছর বয়সী ক্রিকেটারের জন্য শচীনের রেকর্ড ভাঙা কঠিন হবে এমনটা জানার পরও তার ওপর আস্থা রাখছেন শোয়েব। সর্বোচ্চ গতির বোলার বলেছেন, ‘তোমাকে সর্বকালের সেরা খেলোয়াড় হতে হবে। এ জন্য নিজেকে বোঝাতে হবে যে তুমি এখন সেরা। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের কঠিন ৩০ সেঞ্চুরি। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে সে নিজেকে মানিয়ে নেওয়ার সময় পাবে। সংক্ষিপ্ত সংস্করণে চেষ্টা করছে, কিন্তু সময় কম। এখানে ভালো স্ট্রাইক রেট বজায় রাখার সঙ্গে দলের জয়ও নিশ্চিত করতে হয়। সে খুবই ইতিবাচক ও আক্রমণাত্মক খেলোয়াড়। সে একজন দুর্দান্ত ক্রিকেটার। আমি সত্যি চাই সে ১০০ সেঞ্চুরি করুক এবং শচীনের রেকর্ড ভেঙে দিক। এটা এখন অসম্ভব বলে মনে হচ্ছে, কিন্তু সে করতে পারে।’

দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং ব্যর্থতায় চার দিনের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রিটোরিয়ায় হওয়া ম্যাচে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ইনিংস এবং ৪১৩ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা।
৩ ঘণ্টা আগে
মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে মন্ট্রিয়েলকে আতিথেয়তা দেবে মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, সে ম্যাচে জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবেন মেসি। যা হবে তাঁর ক্যারিয়ারে যৌথভাবে টানা সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ড। এর আগে ২০১৩ সালে এই তেঁতো অভিজ্ঞতা
৩ ঘণ্টা আগে
সদ্যই অভিষিক্ত টেস্ট ভেন্যু ম্যাকাইয়ের পিচকে নাকি ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন সর্বোচ্চ রেটিং ‘খুব ভালো’ দিতে যাচ্ছেন বলে খবর অস্ট্রেলিয়ার সেভেন ক্রিকেটের। আইসিসি শেষ পর্যন্ত ম্যাকাইয়ের পিচকে যেই রেটিং দিক না কেন, এটাকে ভালো পিচ মানতে নারাজ সুনীল গাভাস্কার। ভারতের এই ব্যাটিং কিংবদন্তি বলছেন, ডা
৪ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে ফিফা আসিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টের আগে ডুলির হাতে
৫ ঘণ্টা আগে