
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে ৯ এপ্রিল। ছয় দলের এই বাছাইপর্বে কারা ম্যাচ পরিচালনা করবেন, তাদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বাংলাদেশের দুই আম্পায়ার থাকছেন টুর্নামেন্টে।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৩ সদস্যের ম্যাচ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই ১৩ সদস্যের মধ্যে আছেন ১০ আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারি। বাংলাদেশের দুই আম্পায়ার হলেন মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি। ১০ আম্পায়ারের মধ্যে পাকিস্তানেরও আছেন দুই জন। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে থেকে আছেন এক জন করে। তিনটি ভিন্ন দেশের তিন ম্যাচ রেফারি আছেন বাছাইপর্বে। পাকিস্তানের আলী নাকভি, দক্ষিণ আফ্রিকার শান্দ্রে ফ্রিৎজ ও নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড—এই ছয় দল খেলবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে বাছাইপর্বের ম্যাচগুলো। আর এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
মুকুল, জেসি আম্পায়ারিং জগতে একেবারে নতুন নন। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত ৮ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০ ম্যাচে আম্পায়ারিং করেছেন। টিভি আম্পায়ারের কাজ করেছেন ২৩ ম্যাচে। আর জেসি গত বছর মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন জেসি। এই টুর্নামেন্ট হয়েছিল টি-টোয়েন্টি সংস্করণে। এরপর এ বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারিং করেন তিনি।
২০২৫ নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ কর্মকর্তাদের নাম রেফারি: আলি নাকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিৎজ (দক্ষিণ আফ্রিকা), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)
আম্পায়ার: মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), বাবস গুসুমা (দক্ষিণ আফ্রিকা), ক্যান্ডেস লা বোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ), দিদুনু দি সিলভা (শ্রীলঙ্কা), ডনোভান কচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), সারাহ ডাম্বানিভানা (জিম্বাবুয়ে), শন হেগ (নিউজিল্যান্ড)

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে