
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করা যাবে কি না, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। সিলেটেই ২৬ ডিসেম্বর শুরু বিপিএল। ২৩ জানুয়ারি ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি প্রকাশ করা হয়েছে আজ। ২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা দুইটায় সিলেটে ১২তম বিপিএলের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স। একই মাঠে সেদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস। এবারই প্রথমবার বিপিএলে অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। পরের দিন (২৭ ডিসেম্বর) একই মাঠে ফের নামবে রাজশাহী ওয়ারিয়র্স। সেদিন তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। ঢাকা-রাজশাহী ম্যাচটি বাংলাদেশ সময় ১টায় শুরু হবে। সেদিন সিলেটেই সন্ধ্যা ৬টায় শুরু হবে সিলেট-নোয়াখালী।
২৬, ২৭ ডিসেম্বরের পর এক দিন বিশ্রাম দেওয়া হয়েছে। এরপর ২৯, ৩০ ডিসেম্বর সিলেটে হবে আরও চার ম্যাচ। ৩১ ডিসেম্বর দেওয়া হয়েছে বিশ্রাম। নতুন
বছরের প্রথম দিন সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে সিলেট-ঢাকা ম্যাচ। ২ জানুয়ারি সন্ধ্যায় সিলেট-রংপুর ম্যাচ দিয়ে শেষ হবে সিলেট পর্ব। দুই দিনের বিরতির পর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। ৫ জানুয়ারি বেলা ১টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে ঢাকা-রংপুর ম্যাচ। সিলেটের মতো চট্টগ্রাম পর্বেও একইভাবে হবে বিপিএল। ১২ জানুয়ারি ঢাকা-নোয়াখালী ম্যাচ দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব।
দুই দিনের বিরতি দিয়ে মিরপুরে হবে বিপিএলের শেষ অংশ। ১৫ থেকে ১৭ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ৬ ম্যাচ হবে শেরেবাংলায়। এক দিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের প্লে অফ। সেদিন বেলা ১টায় শুরু হবে এলিমিনেটর। একই দিন সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২১ জানুয়ারি। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ২৩ জানুয়ারি। দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল দুটি ম্যাচই সন্ধ্যার সময় শুরু হবে।
ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটান্স, রাজশাহী রয়্যালস—এই ছয় দল নিয়ে হতে যাওয়া বিপিএলে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। লিগ পর্বের ম্যাচগুলোর জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তবে প্লে-অফ পর্বের ম্যাচগুলোর জন্য রয়েছে রিজার্ভ ডে। শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টায় এবং দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৭টা থেকে। শুক্রবার বাদে অন্য দিনগুলোতে প্রথম ম্যাচ মাঠে গড়াবে বেলা ১টা থেকে ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধাবস্থায় বেঁচে থাকাই হয়ে পড়েছে অনেক অনিশ্চিত। তাঁদের মধ্যে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রিও ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী কেট
৩ ঘণ্টা আগে
আরও এক আইসিসি ইভেন্টে ব্যর্থ পাকিস্তান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক এক
৩ ঘণ্টা আগে
হ্যাটট্রিক শিরোপা হলো না উত্তরাঞ্চলের। আজ বিসিএল ওয়ানডের ফাইনালে টানা দুই বারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের কাছে হেরে গেছে ৫ উইকেটে। বিসিএল ওয়ানডেতে এটি দ্বিতীয় শিরোপা মধ্যাঞ্চলের। এরে আগে তারা শিরোপা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। মিরপুর শেরেবাংলায় আজ প্রতিযোগিতার ফাইনালে উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য
৪ ঘণ্টা আগে
দূরপাল্লার শট—এমন শটে কতবারই তো গোলের দেখা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। হতাশও হয়েছেন। তবে এবারের হতাশাটা সবচেয়ে বেশি। চীনের মতো বড় দলের বিপক্ষে খেলার সুযোগই মেলে কপালগুণে, সেখানে গোল পাওয়ার কথা কল্পনাও করা যায় না। ঋতুপর্ণাকে ফিরে যেতে হলো তাই খুব কাছ থেকে।
৪ ঘণ্টা আগে