
ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দিনের শুরুতে মাহমুদুল হাসান জয় ফিরলে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাট চালাচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক। সেই ধারা অব্যাহত রেখে সেঞ্চুরি তুলে নিলেন তিনি। তাতেই মুশফিকুর রহিমের একটি রেকর্ডে ভাগ বসালেন এই বাঁ হাতি ব্যাটার।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে এতদিন সর্বোচ্চ চারটি সেঞ্চুরি ছিল মুশফিকের নামের পাশে। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে দেশের অন্যতম সেরা ব্যাটার এবং সাবেক অধিনায়ক মুশফিকের পাশে বসলেন শান্ত। এই সংস্করণে এটা তাঁর অষ্টম শতক।
মাত্র ৫ রানের ব্যবধানে জয় ও মুমিনুল হক ফিরে গেলে চতুর্থ উইকেটে মুশফিককে নিয়ে ঘুরে দাঁড়ান শান্ত। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ফিফটি তুলে নেন এই ব্যাটার। এই জুটিতে আসে ৭৯ রান। ২৩ রান করে মুশফিক ফিরলে জুটি ভাঙে। পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে ৯৮ রান যোগ করেন শান্ত। লিটনও ব্যাট চালিয়েছেন ওয়ানডে মেজাজেই। ম্যাথু হামফ্রিসের বলে আউট হলে তাঁর ৬০ রানের ইনিংসটি শেষ হয়।
মুমিনুল, মুশফিকের পর লিটন আউট হলেও টিকে থাকেন শান্ত। অ্যান্ডি ম্যাকব্রাইনের করা ইনিংসের ১২৯ ওভারের দ্বিতীয় বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর আর কোনো রান করতে পারেননি। ২ বল পর এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে হাঁটেন শান্ত। ১১৪ বলে ১৪ চারে সাজানো তাঁর ইনিংস।

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আগের তিন ম্যাচের মতো এবারও শুরুর একাদশে ঠাঁই হয়নি যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার ডেকলান সুলিভানের।
৪৪ মিনিট আগে
আলোর মুখ দেখতে শুরু করেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। থমকে থাকা এবারের মৌসুমের ডিপিএল আয়োজন করতে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আজ এক বিবৃতিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ ঘণ্টা আগে
তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। আজ্জুরিরা যখন টানা ব্যর্থতায় নিমজ্জিত, তখন একের পর এক ….হিড়িক লেগেছে ইতালি দলে। এবার চাকরি ছাড়লেন দলটির প্রধান কোচ জেনারো গাত্তুসো। এক বার্তায় এই কোচ নিজেই বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২১ সালের ইউরো থেকে ফরাসিদের বিদায়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। যার পেছনে ছিল বর্ণবাদী আক্রমণের তিক্ত অভিজ্ঞতা।
৩ ঘণ্টা আগে