
হার এখন বাংলাদেশ ক্রিকেট দলের নিত্যসঙ্গী। সংযুক্ত আরব আমিরাত সিরিজের পর পাকিস্তান সিরিজটাও হারল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। যেখানে পাকিস্তানের কাছে সিরিজটাই শুধু খোয়ায়নি। লিটনের বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। হতশ্রী পারফরম্যান্সের জন্য এখন ক্ষমা চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর জিততেই ভুলে গেছে বাংলাদেশ। টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে লিটনের বাংলাদেশ। লাহোরে গত রাতে ধবলধোলাই এড়ানোর মিশনে নেমে স্কোরবোর্ডে ১৯৬ রান তুলেও বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি। ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে পাকিস্তান ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল বাংলাদেশকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আমি বাংলাদেশের ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। কারণ, আমরা একটা ম্যাচও জিততে পারিনি। আশা করি, আমরা এখান থেকে ঘুরে দাঁড়াব।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রথম দুই টি-টোয়েন্টিতেই পাকিস্তান করেছে ২০১ রান। ব্যাটিং ব্যর্থতায় সেই দু্ই ম্যাচে ৩৭ ও ৫৭ রানে হেরেছে বাংলাদেশ। লাহোরে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পেলে বাংলাদেশের দুই বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ৬৪ বলে ১১০ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন। তানজিদ তামিম-ইমনের জুটিটাই মূলত বাংলাদেশের ১৯৬ রানের ভিত গড়ে দিয়েছে।
প্রথম দুই ম্যাচের তুলনায় গত রাতে (তৃতীয় টি-টোয়েন্টি) নিজেদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আমরা ভালো বোলিং, ফিল্ডিং—কোনোটিই গত দুই ম্যাচে করিনি। তবে এই ম্যাচে এমন উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেটটা দারুণ। ইমন-তানজিদ সত্যিই দারুণ ব্যাটিং করেছে। বেশির ভাগ ক্রিকেটারই সামনে এগিয়ে এসেছে ও ভালো কাজ করেছে।’
আরব আমিরাত, পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশের পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
৫ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৫ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
৬ ঘণ্টা আগে