ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যদি হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির যথার্থ মঞ্চ, তবে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিশ্চয়ই আইপিএলের মহড়া!
বিশ্বজুড়ে টি-টোয়েন্টির ফেরিওয়ালা হয়ে ওঠা ক্যারিবীয়রা সেই আইপিএলের স্বাদ নিতে যাওয়ার আগে নিজেদের লিগে উপহার দিল এক রোমাঞ্চকর ফাইনাল, যেখানে শেষ ওভারে উত্তেজনার পর শেষ হাসি হাসল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
বাসেটেয়ারের ওয়ার্নার পার্কে গত রাতে তরুণ ডমিনিক ড্রেকসের ব্যাটিং বীরত্বে টুর্নামেন্টের শেষ বলে সেন্ট লুসিয়া কিংসকে ৩ উইকেটে হারিয়েছে সেন্ট কিটস। সিপিএলের নবীনতম দলটির এটিই প্রথম শিরোপা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে সেন্ট কিটসকে ১৬০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল সেন্ট লুসিয়া। ২০০ স্ট্রাইক রেটে ৪৮ রানের হার না মানা ইনিংসে সেন্ট কিটসকে শিরোপা-উৎসবের উপলক্ষ এনে দেন ড্রেকস।
২০১৫ সালে গঠিত সেন্ট কিটস এর আগে তিনবার সিপিএলের প্লে-অফ পর্বে উঠলেও কিছুতেই চ্যাম্পিয়ন হতে পারছিল না। এবার তাই সবচেয়ে বেশি সিপিএল শিরোপা জেতা ডোয়াইন ব্রাভোকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। নেতৃত্বের ভারটাও দিয়েছিল ব্রাভোরই কাঁধে। সঙ্গে ক্রিস গেইল-এভিন লুইসদের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা তো ছিলেনই।
তবে কাল শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন গেইল। ফর্মের তুঙ্গে থাকা লুইসও নির্ভরতা দিতে পারেননি দলকে। অধিনায়ক ব্রাভোও ছিলেন ফিকে।
টি-টোয়েন্টির রথী-মহারথীদের ব্যর্থতার দিনে জ্বলে ওঠেন ‘অচেনা’ ড্রেকস। সব আলো একাই কেড়ে নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনিই। আর ধারাবাহিক পারফরম্যান্সে আসরের সেরা হয়েছেন রানার্সআপ দল সেন্ট লুসিয়ার অলরাউন্ডার রোস্টন চেস।
এর আগে গেইল দুবার ও ব্রাভো চারবার সিপিএল শিরোপা জিতলেও খেলেছেন আলাদা দলে। এবারই প্রথম একই দলের হয়ে চ্যাম্পিয়ন হলেন গেইল-ব্রাভো। সফল সিপিএল মিশন শেষে এখন তাঁদের গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। সেখানেই রোববার থেকে শুরু হচ্ছে স্থগিত আইপিএলের শেষাংশ।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে